মুসলিমদের জন্মনিয়ন্ত্রণের গুরুত্ব উপলব্ধি করতে বলল শিবসেনা। মুসলিম জনসংখ্যা বাড়ছে বলে দাবি করেছে উদ্ধব ঠাকরের দল। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছে তারা।
শিবসেনা মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে বলা হয়েছে, ২০০১ থেকে ২০১১-র মধ্যে দেশে মুসলিমদের সংখ্যা প্রায় ২৪ শতাংশ বেড়েছে। ২০১৫-য় এ পর্যন্ত নিশ্চয়ই আরও ৫-১০ শতাংশ বেড়েছে ওদের সংখ্যা। এভাবে মুসলিম জনসংখ্যা ক্রমশ বাড়তে থাকলে ভাষাগত, ভৌগোলিক ভারসাম্য ক্ষুন্ন হবে, ধর্মীয় বিপন্নতা বোধ তৈরি হবে, দেশের ঐক্যে ফাটল ধরবে। এমন আশঙ্কা প্রকাশ করে শিবসেনা অবশ্য বলেছে, মুসলিম জনসংখ্যা বাড়ছে বলে পালটা হিন্দুদের সংখ্যা বাড়ানো সমাধান নয়। বরং তাদের দাবি, সব ধর্মের মধ্যেই পরিবার পরিকল্পনা নীতি কঠোরভাবে চালু করতে হবে। এ ব্যাপারে যাতে সব ধর্মের লোকজনকে বাধ্য করা হয়, সেজন্য সরকারকে চাপ দিক সংঘ পরিবার।
পাশাপাশি শিবসেনা বলেছে, প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় মুসলিমদের এ কথাটা বলুন যে, দেশের আইন মেনে চলতে হবে, পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা বুঝতে হবে। প্রধানমন্ত্রী তো ওদের আশ্বাস দিয়েছেন, মাঝরাতে তাঁর দরজায় কড়া নাড়লেও তিনি ওদের সমস্যা মেটানোর উদ্যোগ নেবেন। কিন্তু মুসলিমরাও দেশ চালাতে একইরকম সদিচ্ছা দেখাবে কি?
লোকপাল ের চেয়েও দেশের বেশি প্রয়োজন একটি অভিন্ন দেওয়ানি বিধির, এও বলেছে শিবসেনা।পাশাপাশি তাদের বক্তব্য, যারা ঘর ওয়াপসি করাতে চায়, তারা করুক। আমরা আপত্তি করব না। কিন্তু এ দেশে ইসলামের আগ্রাসন ঠেকানোর সমাধান নয় এটা। পাকিস্তানে ইসলাম সরকার। ইরাকের মতো দেশেও ইসলাম সরকার। কিন্তু ওসব দেশে মানব জীবনের তেমন মর্যাদা নেই। বিপরীতে তুর্কমেনিস্তানের মতো যেসব দেশ আধুনিক প্রযুক্তি গ্রহণ করেছে, তারা ইউরোপ, আমেরিকাকে সমানে টক্কর দিচ্ছে। মোদী সরকার এ দেশের মুসলিমদের কাছে গিয়ে এটা বোঝাক।
শিবসেনা র দৃষ্টিভঙ্গির সঙ্গে আপনি কি সহমত পোষণ করেন? নীচের কমেন্ট বক্স-এ আপনার মতামত জানান। http://abpananda.abplive.in/national/2015/07/06/article641209.ece/Sena-wants-Muslims-to-realise-the-necessity-of-family-planning
No comments:
Post a Comment