Saturday, 4 July 2015

সংখ্যালঘুদের পাঁচ বছর মেয়াদী ভিসা দেবে ভারত

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের পাঁচ বছর মেয়াদী ভিসা দেবে ভারত। এ সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বর্তমানে এসব সংখ্যালঘুকে এক বছর মেয়াদী ভিসা দেয়া হয়। কিন্তু তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে সে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বিবৃতিতে বলেছে- এক বছরের পরিবর্তে বিশেষ বিশেষ সময়ে দীর্ঘমেয়াদী ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। http://eibela.com/article/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%98%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4

No comments:

Post a Comment