Tuesday, 7 July 2015

যেইদিন থেকে শ্রীকৃষ্ণ যাত্রাপালার নায়ক হয়েছে সেইদিন থেকে বাঙালি হিন্দুদের কপাল পুড়েছে

যেইদিন থেকে শ্রীকৃষ্ণ যাত্রাপালার নায়ক হয়েছে সেইদিন থেকে বাঙালি হিন্দুদের কপাল পুড়েছে। সেইদিন থেকে ভগবান কৃষ্ণ হয়ে গেছেন ব্রজগোপীর প্রেমিক কৃষ্ণ। হিন্দুরা আজ শ্রীকৃষ্ণলীলার শুধুই নিদিষ্ট কিছু নিয়ে আলোচনা করে যেমনঃ ননীচোরা গোপাল, বসনচোর গোপাল, রাসবিহারী কৃষ্ণ ইত্যাদি যা তার জীবনকে কাব্যময় করেছে ঠিকই পাশাপাশি তার জীবন চরিত্রকে মিথ্যা বিভ্রান্তিকর করেছে হিন্দুরা আজ অন্যায় দমনকারী চক্রধারী কৃষ্ণের জীবন চরিত্রকে বাদ দিয়ে বাঁশিওয়ালা কৃষ্ণ পূজা নিয়ে ব্যস্ত। আমরা যদি কৃষ্ণের ছোটবেলার লীলা নিয়ে আলোচনা করি তাহলে পুতনা বধ, বকাসুর বধ, গিরীধারী কৃষ্ণ কালীয়দমন কারী কৃষ্ণ নিয়ে আলোচনা করব যা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখাবে। আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করি সেসব নারী মনীষীর কথা ভাগবতে কোথাও বলা হয়নি যে বিষয় ভাগবতে নাই আজ আমরা সেই বিষয় নিয়ে ৭২প্রহরের লীলাকীর্ত্তন তৈরি করে ফেলেছি পরে আছি রাসলীলার মধ্যে ফলে আমরা হয়েছি ভীরু কাপুরুষতা পূর্ণ ধর্মের মানুষ। অথচ ইতিহাস যে সম্রাজ্য সংগঠক কৃষ্ণের কথা বলে প্রমান দেয় তা নিয়ে কোন লীলাও নাই কোন যাত্রাপালাও নাই যা আছে তা শুধুই রাসের পর অলস পর্যন্ত। কিন্তু কৃষ্ণ অন্যায়, অসত্য, অধর্মের বিরুদ্ধে যেভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তা বর্তমানকালে পৃথিবীর সকল রাষ্ট্র নেতার জন্য অনুসরণীয়।তার জীবনের ৬ থেকে ১১বছরের কিছু ঘটনা নিয়ে আমরা কান ঝালাপালা করে ফেলি অথচ ১১বছর পরের ১২৫বছর জীবনীর কিছু নিয়ে আলোচনা করি না। আচ্ছা আপনারাই বলুন একটি মানুষকে আদর্শ হিসাবে যখন নিবেন তখন আপনি তার জীবনের কোন সময়ের কর্মগুলো নিবেন? ছোটবেলা না বড় বেলার? আমাদের গীতার মাধ্যমে কৃষ্ণ উপদেশ দিলেন তা ভুলে আমরা তথাকথিত বৈষ্ণব কবির কাব্যরসে ডুবে গেছি যা আমাদের ধ্বংসের কারন হয়ে এখনই উঠেছে পরের কথা বাদই দিলাম। শ্রীকৃষ্ণের ছোট বেলার ঘটনা যেসব শাস্ত্রে আছে তা নিয়ে আমরা আলোচনা করতে পারি ও শিখতে পারি কিন্তু শাস্ত্রে যা নাই তা নিয়ে আলোচনা করাটা বোকামি ছাড়া কিছু নয়। তাই আসুন সনাতনধর্ম কে সঠিকতর ভাবে জানি এবং একজন শ্রেষ্ঠ ধর্মের মানুষ হিসাবে গর্ববোধ করি।

No comments:

Post a Comment