Saturday, 4 July 2015

এ কেমন দ্বৈথ নীতিঃ

এ কেমন দ্বৈথ নীতিঃ মালদ্বীপ হইতে নিহার রঞ্জনঃ ভারতীয় মহাসাগরের ঠিক মধ্যে অবস্হিত মালদ্বীপ । খুব সুন্দর মনোরম পরিবেশে ঘেরা ১১৯০ টির মত ছোট বড় দ্বীপের সমন্নয়ে গঠিত মালদ্বীপ । ২০১৪ সালের সরকারি হিসাব অনুযায়ী মালদ্বীপের মোট জন সংখ্যা প্রায় ৩৯৪০০০ এবং সবাই মুসলমান । ২০০৯ সালে এক রাস্ট্রীয় প্রঙ্গাপনে বলা হয়েছে, স্থানীয় নাগরিকরা অন্য কোন ধর্ম চর্চা করতে পারবেন না এমনকি অন্য দেশ হইতে আগত অথিতী কিংবা কর্মরত ব্যক্তি কোনো ভাবেই পূঁজা বা মুসলিম ধর্মে নিষিদ্ধ এমন কোন অনুষ্ঠান করিতে পারিবেন না । ২০১৩ সালের অন্য একটি আইনে বলা হয়েছে জন সম্মুখে ধূমপান দন্ডনীয় অপরাধ, স্থান কাল অনুযায়ী দন্ড হিসাবে গুনতে হবে ৫০০-১০০০ রূপি জরিমানা। যেমন এয়ারপোর্ট ও লঞ্চ টার্মিনাল এর মত স্পর্শকাতর এরিয়াতে কেউ ধূমপান করলে জরিমানা গুনতে হবে দ্বিগুণ অর্থাৎ ১০০০ রূপি । কিন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে, বিদেশী অথিতীরা যখন সব জায়গায় সমান তালে ধূমপান করছে এমনকি রোজার মাসেও তারা ওপেনলি সবকিছুই খাচ্ছে, কিন্ত তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না । যেখানে রোজার মাসে বাইরে খাওয়া সম্পূর্ণ নিষেধ পুলিশের চোখে পড়লে ৫০০ রূপি জরিমানা এমনকি হোটেল খোলাও নিষেধ । বিশ্বস্ত সূত্রে জানিতে পারিলাম মালদ্বীপ রাস্ট্রটি সম্পূর্ণই বিদেশী সাহায্যের উপর নির্ভর করে, যখন বিদেশী অথিতীরা এখানে বেড়াতে আসেন সাথে নিয়ে আসেন লাখ লাখ আমেরিকান ডলার আর এই ডলার দিয়েই মালদ্বীপ সমস্ত ব্যবসা বানিজ্য নিয়ন্ত্রণ করেন । এইসব দিক বিবেচনা করেই শুধুমাত্র বিদেশী অথিতীদেরকে ছাড় দেওয়া হয় । উল্লেখ্য যে প্রতি মাসেই বিভিন্ন দেশ হইতে লক্ষ লক্ষ লোক ছুটি কাটাতে এই মালদীপে ছুটে আসেন । বিশেষ করে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া এমনকি ইউরোপ, আমেরিকার লোকজন ও এই মালদীপের রিসোর্টে বেড়াতে আসেন । চতুর্থ দিকে সমুদ্রে ঘেরা মালদীপের রিসোর্ট গুলি খুবই আকর্ষণীয় ।

No comments:

Post a Comment