Saturday, 25 July 2015

মুসলিম বলেই ফাঁসি দেওয়া হচ্ছে ইয়াকুবকে

মুসলিম বলেই ফাঁসি দেওয়া হচ্ছে ইয়াকুবকে, ফের ‘বিস্ফোরক’ ওয়েইসি, পাকিস্তান যেতে বললেন সাক্ষী মহারাজ নয়াদিল্লি: মুসলিম বলেই ফাঁসিতে ঝোলানো হচ্ছে ইয়াকুব মেননকে! এহেন বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়াতে চলেছেন আসাদউদ্দিন ওয়েইসি। ১৯৯৩-এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণে দোষী সাব্যস্ত ইয়াকুবের মৃত্যুদণ্ডের বিরোধিতা করে তিনি টেনে এনেছেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ঘাতকদের প্রসঙ্গ। তাঁর প্রশ্ন, তাহলে কেন রাজীব হত্যাকারীদের এখনও একই সাজা দেওয়া হয়নি? এক জনসভায় অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান বলেছেন, তামিলনাড়ুর দুটি প্রধান রাজনৈতিক দলই রাজীব গাঁধী হত্যায় দোষী ঘোষিত সান্থন, মুরুগান ও পেরারিভালানের ফাঁসি ঠেকানোর চেষ্টা করছে। তারপরই তাঁর মন্তব্য়, মৃত্যুদণ্ড দিলে সবাইকে দেওয়া হোক। এক্ষেত্রে যেন ধর্মের ভেদাভেদ করা না হয়।সেটাও সন্ত্রাসবাদ। ওয়েইসির মন্তব্যের জবাবে তাঁকে পাকিস্তান যেতে বলেছেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। বিজেপিও তাঁর বিরুদ্ধে সন্তাসবাদ নিয়ে সাম্প্রদায়িক রাজনীতির করার অভিযোগ তুলেছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন, ওয়েইসি সব কিছুতেই রাজনীতে দেখেন। সাম্প্রদায়িক রাজনীতির এর চেয়ে কুত্সিত চেহারা হয় না। ইয়াকুবের ফাঁসির নির্দেশ সরকার নয়, দিয়েছে সুপ্রিম কোর্ট । সাক্ষী বলেছেন, দেশের বিচার ব্যবস্থায় যাদের ভরসা নেই, তারা পাকিস্তান চলে যাক! দরজা খোলা রয়েছে। যারা দেশকে ভালবাসে না, জাতীয় পতাকা, সংবিধানকে সম্মান করতে জানে না, তাদের ভারতে থাকার অধিকার নেই। ওয়েইসি আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে।কিছুদিন আগেই অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙায় অটলবিহারী বাজপেয়ীর হাত ছিল বলে দাবি করে কেন তাঁকে ভারতরত্ন সম্মান দেওয়া হবে, প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়ে পড়েন ওয়েইসি।

No comments:

Post a Comment