Saturday, 25 July 2015

Poem 'Nabanna'

কবিতার নাম- 'নবান্ন থেকে আসছি' গঙ্গার তীরে নীল সাদা প্রাসাদ,জানিনা ওখানে কি হয় । নাম শুনলেই গা ছমছম করে লাগে যে দিদিকে ভয় ।। একদিন আমি গাড়িতে চড়ে,নবান্নের কাছে গেলাম । চড় খাওয়া পুলিশ ভর্তি সেখানে,আমি এগিয়েই চললাম ।। নবান্নে ঢুকতেই আটকে দিল পুলিশ,ধমক দিল জোরে । আমি বললাম বাঁকুড়া থেকে আসছি বেরিয়েছি কোন ভোরে ।। বলল পুলিশ কি দরকার,দিদি আসতে অনেক দেরী । আমি বললাম,আমি কবিতা লিখি নিতে এসেছি 'বঙ্গশ্রী' ।। ছেড়ে দিল পুলিশ,লিফটে চড়ে উঠলাম দো তলায় । আমাকে দেখে অনেকেই দেখি জোরে জোরে চিল্লায় ।। বললাম আমি বাঁকুড়ার লোক,চাই দিদির সাথে দেখা । কবিতা লিখি ফেসবুকে আমি,আছে দিদির সাথে কথা ।। দেবের সাথে সেলফি তুলে,মুনমুনের হাতে খেলাম চুমু । হঠাৎ দেখি চেয়ারে বসে পার্থদা করে ঘুমু ।। ঢুকলাম আমি দিদির ঘরে,করলাম হাওয়াই চটিতে প্রনাম । দিদি তখন আমাকে দেখেই চালালো কথার কামান ।। বলল দিদি ওরে পাগলা তুই যে আমার লোক । ভালো কথা কি পারিসনে লিখতে,লিখস আমাকে নিয়ে জোকস ।। পরিবর্তনের লেখ কবিতা,উন্নয়নের কবিতা লেখ । এই বলেই দিদি আমার হাতে ধরাল ব্ল্যাঙ্ক চেক ।। চেক নিয়ে আমি বেরিয়ে গেলাম,ফিরলাম নিজের বাড়ি । দিদির টাকায় করব আমি এবার বাড়ি গাড়ি ।। ব্যাঙ্কে সেই চেক বাউন্স হল,বাড়িতে করল ছিঃ ছিঃ । কোন সাহসে বলব এবার-'আমি নবান্ন থেকে আসছি' ।। written by-sabyasachi

No comments:

Post a Comment