Friday, 3 July 2015

ভারত, রাশিয়া আর আমেরিকা

বলুন তো, ভারত, রাশিয়া আর আমেরিকার মধ্যে কোন দেশে হরিনাম প্রচার করা খুব সহজ আর কোন দেশে খুব কঠিন ?? বলুন না ....... আসলে আমেরিকা ও রাশিয়াতে হরিনাম প্রচার করা খুবই সহজ।। কারন, এইসব দেশের মানুষরা শিক্ষিত এবং তাদের গোঁড়ামী নেই এবং তাদের মাথায় সনাতনের অজস্র মতামত নিয়ে কোন প্রিকনসেপ্ট নেই। তাদের মাথা একেবারে ফ্রেস।। তাই যুক্তি দিয়ে বুঝানো গেলে সহজেই তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ করে ফেলে।। আর সবচেয়ে কঠিন কোন দেশে জানেন ?? ভারতে।। হ্যাঁ, ভারতে ভারতে।। এই ভারতীয় হিন্দুগুলোর মধ্যে সনাতনের হাজারো প্রিকনসেপ্ট এমন ভাবে ভর করে আছে যে আজ তারা দিশেহারা হয়ে পড়েছে। হাজারো ধর্মীয় গোঁড়ামী, ধর্মীয় ইগো প্রবলেম তাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তারা আজ সনাতনের সর্বশেষ কনসেপ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনকেই গ্রহণ করতে পারছে না। এক দুই কিলোমিটারের পর পর সেখানে দেব দেবীর নামও চেঞ্জ হয়ে যাচ্ছে, চলছে নিজের ইচ্ছে মতো সংক্ষিপ্ত কিছু উপায়ে ধর্ম কর্ম পালন। ধর্মকে অবমাননা না করলে যেন তারা আল্ট্রা মডার্ন হতে পারে না !! সেখানে বাড়ছে সেক্স, ধর্ষণ আর ডিসকো ডান্স। হিন্দুত্বের অবমাননা তাই কম হয় না এই ভারতে !! পাকিস্তান এবং কিছু ক্ষেত্রে বাংলাদেশে আমাদের উপর অত্যাচার করে ওই বিশেষ ধর্মের লোকগুলো। আর ভারতে আমাদের উপর অত্যাচার করে আমাদের নিজের ধর্মের লোকগুলোই।। হায়রে কপাল।। এরপরও সুখের কথা হলো কিছু উন্নত মানসিকতার ভারতীয় মানুষ আজ হিন্দুত্ববাদ এবং কৃষ্ণকে বুকে আঁকড়ে ধরছে, জয় হোক তাদের।।

No comments:

Post a Comment