Saturday, 25 July 2015

লজ্জা, ২০০০

লজ্জা, ২০০০ ========================== পূর্ণিমাকে ধর্ষন করছে এগারোটি মুসলমান পুরুষ, ভর দুপুরে। ধর্ষন করছে কারন পূর্ণিমা মেয়েটি হিন্দু। পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠোনে ফেলে ধর্ষন করছে তারা। পূর্ণিমার মাকে তারা ঘরের খুঁটিতে বেঁধে রেখেছে, চোখদুটো খোলা মার, তিনি দেখতে পাচ্ছেন তার কিশোরী কন্যার বিস্ফোরিত চোখ, যন্ত্রনায় কাতর শরীর। পূর্ণিমার বোনটি উপুড় হয়ে পড়ে আছে মাকে শক্ত করে ধরে। উঠোনে হুড়োহুড়ি, পূর্ণিমার মা পাথর-কন্ঠে মিনতি করছেন, 'বাবারা, একসাথে না, একজন একজন কইরা যাও ওর কাছে'। এগারোটি উত্তেজিত পুরুষাঙ্গে তখন ধর্মের নিশান উড়ছে। পূর্ণিমার কান্না ছাপিয়ে পূর্ণিমার মার, গ্রামের কুলবধূটির তুমুল চিৎকারে তখন দুপুর দ্বিখন্ডিত, তিনি ভিক্ষে চাইছেন বাবাদের কাছে, --'যা করার আমারে করো, ওরে ছাইড়া দেও'। মুসলমানেরা পূর্ণিমাকে ছেড়ে দেয়নি, পূর্ণিমার মাকেও দেয়নি, ছ বছর বয়সী ছোট বোনটিকেও দেয়নি। ============================ --তসলিমা নাসরিন কাব্যগ্রন্থঃ কিছুক্ষণ থাকো i

No comments:

Post a Comment