আমরা কি নেতাজীকে ভুলে যাচ্ছি? ভারত মাতার সর্বকালের সেরা সন্তানকে নোংরা রাজনীতির বন্ধ ফাইলের মধ্যই থাকতে হচ্ছে। 1945 সালে আজকের দিনে নেতাজী হারিয়ে যান নাকি তাঁকে গুম করা হয়েছিল। ভারত থেকে নেতাজীকে সরিয়ে কাদের লাভ হত!! অবশ্যই ইংরেজদের নয় তা হত তত্কালীন ক্ষমতা লোভী কিছু নেতাদের। নেতাজী এবং ভারতের প্রথম স্বাধীন মিলিটারি বাহিনী আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের কফিনে পেরেক পোতা শুরু করে দিয়েছিল। ধূরন্দর ও প্রতিহিংসা পরায়ন ব্রিটিশরা তা বুঝতে পারে এবং তারা জানতে পারে ভারতে তাদের দিন শেষ। কারণ ভারতমাতার এই সন্তান সুভাষ তাদের জন্য কতটা ভয়ানক হবে তা তারা আচ করে ছিল এবং আগে থাকতেই পথের কাটাকে সরিয়ে দিয়ে নিজেরা সম্মানের সাথে ভারত থেকে চলে যাবে। এখানেই কংগ্রেস এবং মুসলীম লীগের ভূমিকা তারা দেখল নেতাজি থাকলে স্বাধীন ভারতের রাশ তার হাতেই থাকবে ফলে তারা লিপ্ত হল ইংরেজদের সাথে এক নোংরা খেলায়। এর ফলে তারা দুই দল পেল দুটি স্বাধীন দেশ ভারত ও পাকিস্থান আর ইংরেজরা সম্মান পেল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের অর্থনীতি ভেঙে পরেছিল আর ভারতে যাতে তাদের আমেরিকার স্বাধীনতা সংগ্রামের মতো না হেরে ফিরতে হয় সেদিকে তারা খেয়াল রেখেছিল। তারা আমেরিকার স্বাধীনতার জর্জ ওয়াশিনটন কে দেখেছিল আর এখানে তারা দেখল নেতাজী সুভাষ কে। কিন্তু তাদের চোখে আরেকটি জিনিস চোখে পরলো যা তারা আমেরিকার স্বাধীনতা যুদ্ধে দেখেনি এটি ছিল কিছু ক্ষমতালোভী ব্যক্তি যারা ভারতের স্বাধীনতায় ছিল। চালাক ইংরেজরা এক ঢিলে দুই পাখি মারলো তারা সস্মানে ভারত ছেড়ে চলে গেল ,যা তারা আমেরিকার বেলায় পারে নি। আর তারা যাওয়ার সময় নেতাজীকেও ঢীড করে গেল যা তারা জর্জ ওয়াশিনটনের সাথে পারেনি ,কারণ আমেরিকাতে সবাই একহয়ে লড়েছিল সেখানে কোন ক্ষমতা লোভী ছিল না ,আর ভারতে ক্ষমতা জয়ীর ক্ষমতার লোভে দেশ কে দু ভাগে ভাগ করলো। তাই আজ আমরা এখানে আর আমেরিকা ওখানে।
হয়তো আমাদের জাতির পিতা আজ নেতাজী হতেন ,টাকায় হয়তো তার সৌম কিংবা রূদ্র মুখাবয়ব থাকত। কিন্তু তা হলো না ,ক্ষমতা লোভীরা তা হতে দিলনা। আজ স্বাধীনতার এত বছর পরেও একটি বিশেষ সরকার নেতাজী অন্তর্ধান রহস্য মোচনে আগ্রহ দেখালো না ,পাছে তাদের আগের পুরুষদের কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে সত্য কোন দিন লুকিয়ে থাকে না ,তা একদিন প্রকাশ পাবেই। তখন না হয় ভারতে আর একটি বিপ্লব ঘটবে নেতাজীর নামে।
এখানে নেতাজির কিছু অতি দূর্লভ ছবি আছে। এতদূর কষ্ট করে পোস্টটি পড়লেন যখন এই লিংকে ঢুকে ছবি গুলিও দেখে নিন:- http:// defencelover.in/…/very-rare-pictures-of-subash-chan…/
http:// defencelover.in/…/rare-pics-of-subash-chandra-bosep…/
# Jay_hind
No comments:
Post a Comment