না, দিদির মত ঢাকঢোল পিটিয়ে "১০০ শতাংশ কাজ করে ফেলেছি" বা "৫ বছরের কাজ এক বছরেই করে দিয়েছি" এই জাতীয় চমকপ্রদ বুকনি নয়, কেন্দ্রীয় সরকারের স্থির করা মাপদন্ড মেনে স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যতালিকায় নবম স্থান দখল করল আমাদের হালিসহর।
এই অসাধারণ সাফল্যের জন্যে অভিনন্দন জানাই হালিসহর পৌরসভার প্রধান শ্রী অংশুমান রায় সহ হালিসহরবাসীদের।হালিসহর পুরসভার নিরলস প্রচেস্টা ও শহরবাসীর সক্রিয় সহযোগীতার ফলেই আজ সারা দেশ হালিসহরের সাফল্যের কথা জানতে পারলো।
তবে মনে রাখতে হবে যে সাফল্য লাভ করার থেকেও সেটাকে ধরে রাখা আরও কষ্টসাধ্য। তাই, আগামীদিনে আমাদের সবাইকে আরও বেশী সচেতন থাকতে হবে যাতে আমরা এই সাফল্য বজায় রাখতে পারি এবং তালিকার আরও উপরের স্থান দখল করতে পারি। Prasun Maitra
No comments:
Post a Comment