Monday, 10 August 2015

রুপা গাঙ্গুলী

১১ই জুলাইয়ের বর্তমানের রিপোর্ট অনুযায়ী রুপা গাঙ্গুলীকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভানেত্রী করতে সবুজ সংকেত দিয়েছিল RSS কিন্তু আজ, অর্থাৎ ঠিক একমাস পরে, এই সময়ের রিপোর্ট অনুযায়ী সভানেত্রী হওয়ার পরীক্ষায় নাকি সম্পূর্ণ অকৃতকার্য হয়েছেন রুপা গাঙ্গুলী। এই একমাসে কি এমন ঘটলো যে RSS তার একমাস আগের স্ট্যান্ড থেকে ১৮০ ডিগ্রী ঘুরে গেল? হ্যাঁ, এই এক মাসে এমনকিছু ঘটনা ঘটেছে যা বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। আর এই ঘটনার সূচনা হয়েছে টুকটুকি মন্ডল অপহরণ কান্ড দিয়ে। রাহুল সিনহার নেতৃত্বে রাজ্য বিজেপির সংখ্যালঘু তোষণ নিয়ে এই রাজ্যের হিন্দুদের মধ্যে অনেকদিন ধরেই ক্ষোভ জমে উঠছিল কিন্তু সেটার বহি:প্রকাশ ঘটল গত ১০ জুলাই জন অধিকার মঞ্চের সভার পরে। গুজরাট দাঙ্গার মুখ কুতুবুদ্দিনের হাতে রাখী বেঁধে রুপা গাঙ্গুলী যে যাত্রা শুরু করেছিলেন, বিজেপিতে যোগদান করার পরেও সেই মানসিকতার কোন পরিবর্তন ঘটেনি। তাই তিনি পাড়ুইতে মুসলিম আক্রান্ত হলে ছুটে যান কিন্তু মল্লিকপুর, সমুদ্রগড় বা কালীগঞ্জ যান না। গত ১০ই জুলাই টুকটুকি মন্ডলের উদ্ধারের দাবীতে জন অধিকার মঞ্চের সভায় উপস্থিত হবার জন্যে তাঁকে ও রাহুল সিনহাকে অনুরোধ জানানো হয়েছিল কিন্তু তারা দুজনই সেই অনুরোধ এড়িয়ে যান। তাদের সেই রেকর্ড করা কথোপকথন জনসমক্ষে আসার পরেই রাজ্যবিজেপি প্রমাদ গোনে এবং তড়িঘড়ি ১৬ই জুলাই থেকে ধর্নায় বসেন। সেই ধর্নাও যে আন্তরিক ছিলনা সেটা প্রমান হয়ে যায় যখন গত ২০শে জুলাই পুলিশ টুকটুকিকে নিজেদের অফিসে হঠাৎ আবিষ্কার করে এবং সেটাকেই নিজেদের জয় হিসাবে চিহ্নিত করে বিজেপি নিজেদের ধর্না তুলে নেয়। যদিও পুলিশ আজ অবধি টুকটুকিকে তার মা-বাবার সাথে কথা বলতে দেয়নি। এমতাবস্থায় রুপা গাঙ্গুলীকে সভানেত্রী করলে যে হিতে বিপরীত হবে সেটা রাজ্য RSS বিলক্ষন বুঝেছে আর তারই পরিণতিতে এই ১৮০ ডিগ্রী বদল। এই রাজ্যের হিন্দুরা একজোট হলে যে সেটা কতটা শক্তিশালী হতে পারে এই ঘটনা তার স্পষ্ট উদাহরণ।

No comments:

Post a Comment