Thursday, 20 August 2015

একটা স্বপ্ন

কাল রাতে একটা স্বপ্ন দেখলাম । স্বপ্নে দেখলাম আমার জনধন যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কালো টাকা থেকে পাওনা ১৫ লক্ষ টাকা ঢুকে গেছে । এরপর আনন্দে এক বন্ধুকে কথাটা জানাতে গেলাম সেও বলল আমারও ১৫ লক্ষ টাকা ঢুকেছে । রোজ সকালে আমি কচুরী খায় তাই আজকেও কচুরীর দোকান গেলাম গিয়ে দেখি দোকান বন্ধ,কচুরীওয়ালাও ১৫ লক্ষ টাকা পেয়ে গেছে তাই দোকান বন্ধ । সব্জি কিনতে গেলাম সেখানেও দোকান বন্ধ, সব্জি বিক্রেতাও ১৫ লক্ষ পেয়ে গেছে তাই দোকান বন্ধ । ১৫ লক্ষ টাকা করে সবাই পেয়েছে তাই কাজ ব্যাবসা সব বন্ধ করে দিয়েছে । ১৫ লক্ষ টাকা আমার মৃত্যুর কারন হয়ে দাঁড়িয়ে গেল । ১৫ লক্ষ টাকা করে ব্যাক্তিগত অ্যাকাউন্টে নিতে যারা চাইছেন তারা নিশ্চয় বুঝতে পারছেন এর ভবিষ্যত কি? যদি কালোটাকা দেশের কাজে লাগানো হবে বলা হত তাহলে কালোটাকার ব্যাপারে কোন দেশবাসী মাথা ঘামাত না, ওই যে ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে বলা হয়েছিল তাই এত গলা ফাটাচ্ছে । কালোটাকা দেশে ফিরবে আর সেই টাকাতে উন্নতি হবে দেশের, পারলে কর্ম করে ১৫ লক্ষ টাকা কামানোর চেষ্টা করুন, বিনাপরিশ্রমে ১৫ লক্ষ টাকার আশা করছেন কোন লজ্জাতে ।সব্যসাচী ভট্টাচার্য্য

No comments:

Post a Comment