Friday, 7 August 2015

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রকে হুমকি চিঠি

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রকে হুমকি চিঠি। পুলিশের অনুমান, ইয়াকুব মেমনের ফাঁসি রদ ও শাস্তি পুনর্বিবেচনার আবেদন খারিজ করার জন্যই বিচারপতিকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। দুদিন আগে এই চিঠি পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর। তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর প্রেক্ষিতে বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি প্রফুল পন্থ ও বিচারপতি অমিতাভ রায়ের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ইয়াকুবের ফাঁসি রদ ও শাস্তি পুনর্বিবেচনার আবেদন খারিজ করে। ৩০ জুলাই ফাঁসি হয় '৯৩ মুম্বই বিস্ফোরণ মামলার অন্যতম চক্রী ইয়াকুব মেমনের। http://abpananda.abplive.in/national/2015/08/07/article676541.ece/Justice-Dipak-Mishra-got-a-death-threatening-letter

No comments:

Post a Comment