কংগ্রেস-কমিউনিস্ট দুই পাপ ...
হিন্দুস্থানে হিন্দুর.... অভিশাপ।।
পশ্চিমবঙ্গে .... আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দোপাধ্যায়কে আপনারা যে যাই বলুন না কেন, কয়েকটি বিষয়ে তার সঙ্গে সহমত পোষণ না করে আমি পারি না।
.... এই ধরুন, বছর খানেক আগেও তিনি বামফ্রন্টকে কংগ্রেসের ‘বি’ টিম বলে সম্বোধন করতেন..। খুব একটা ভুল কথা তিনি বলতেন কি? আমার মনে হয় না। এটা কিন্তু একদমই বাস্তব সত্য।
আপনারা যদি ভারতের স্বাধীনতার পর থেকে একবার এদের দ্বৈত সম্পর্কের দিকে আলোকপাত করেন। তবে অতি সহজেই এটা বুঝতে পারবেন যে চিরকাল এরা রাজ্যে কুস্তি ও কেন্দ্রে দোস্তি করে এসেছেন! এমনকি ইন্দিরাজীর আমলে সেই কুখ্যাত জরুরী অবস্থার সময়েও সেই কারনেই হয়তো প্রায় কোন বামপন্থী নেতাকেই গ্রেফতার বরণ করতে হয়নি। কারাগারের চৌকাঠ মাড়াবার মত দুর্ভাগ্য তাদের কোনদিনই ছিল না।
আর দেশপ্রেম! .. সে কথা নতুন করে কি আর বলব?
সিপিএম কাজ সেরেছে কার্পেটের তলায়...
তারা ... দুধ খেয়েছে স্ট্র লাগিয়ে। বাটিতে স্ট্র লাগিয়ে .... চোঁ চোঁ ... মার টান! ওপরের ‘সর’ যেমনকার ...তেমনই ছিল। শুধু নিচের দুধটাই যা হাওয়া হয়ে গেছে ..।। কাক পক্ষীতে টেরটিও পায় নি। ... আর ছাগলের তিন নম্বরি বাচ্চার মত জনগন সে সব ঘুণাক্ষরে টের না পেয়ে তাদের প্রতিদিন ‘ইনক্লাব জিন্দাবাদ’ বলে স্তুতি করেছে।
কিন্তু কংগ্রেস ...? দুধ খাবার ব্যাপারে বড্ড-বেশি তাড়াহুড়ায় হামলে পড়ে খেতে গিয়ে সারা মুখে সর মেখে ভূত হয়েছে। ... আর লোকের কাছে দুবেলা .. চোর – বাটপাড় বলে গালাগাল শুনেছে ...।।
পার্থক্য যদি বলেন, ... তা হয়তো শুধু... এটুকুই। - আমার অন্তত তাই মনে হয়। — Raja Debnath
No comments:
Post a Comment