Tuesday, 1 September 2015

1971

Bivas Mondal ১৯৭১- এ দেশে এতো রাজাকার , এতো স্বাধীনতাবিরোধীছিলনা , এখন পথে পথে রাজাকার, গাড়িতে গাড়িতে স্বাধীনতাবিরোধী। ঠিক মৌলবাদকে পরাজিত করে আমরা স্বাধীন হয়নি , পাকিস্তানী স্বৈরাচারকে পরাজিত করে স্বাধীন হয়েছিলাম । তখন মৌলবাদ শব্দটির জন্মই হয়নি , যদিও ইংরেজিতে ফান্ডামেন্টালিজম শব্দটি অনেক আগে থেকে ছিল । তখন জামাত ছিলো ,কিন্তু জামাতের কোন স্থান ছিলোনা দেশে ও সমাজে , এখন বেশ স্থান আছে । ইসলামি মৌলবাদ এখন একটি বড় ব্যাধি , এটা ছড়িয়ে পড়েছে দেশে দেশে , ইউরোপ-আমেরিকায়ওকাজ করছে ইসলামী মৌলবাদীরা , আমাদের দেশে তো প্রবলভাবে কাজ করছে । ধার্মিক মুসলমান মাত্রই খানিকটা মৌলবাদী , কেননা তারা মধ্যযুগ থেকে উঠে আসেনি ; আর এ সুযোগটা নিচ্ছে জামাত। আওয়ামীলীগ নামাজ পড়বে, কিন্তু সওয়াবটা জমা হবে জামাতের খাতে; তাই হচ্ছে এখন দেশে । দেশে যতো দুর্নীতি বাড়বে , ঘুষ বাড়বে, যতো ধর্ষণ বাড়বে, যতো মাদ্রাসা মসজিদ বাড়বে,অশিক্ষা বাড়বে, বিজ্ঞান বিরোধিতা বাড়বে, মৌলবাদ ততো তীব্র হবে । এখন তাই হচ্ছে । বাংলাদেশের অধিকাংশ মানুষই এখন আংশিকভাবে মৌলবাদী। -হুমায়ুন আজাদ

No comments:

Post a Comment