কাশ্মীরের ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াবে ভারতীয় সেনা...
যুব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে এক ধাপ এগিয়ে এল ভারতীয় সেনা। কাশ্মীরের প্রত্যন্ত এলাকার স্কুলে ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানোর কথা ঘোষণা করেছে ভারতীয় সেনা। কাশ্মীরের বারামুলা জেলার স্কুলে এই ফ্রি তে টিউশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
মূলত দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এই টিউশন দেওয়া হবে। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র। গত বৃহস্পতিবার এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়। ১৯ তম ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল জয় সিং নইন এদিন ছাত্রছাত্রীদের আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যেতে উৎসাহ দেন। দেশের যোগ্য নাগরিক হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক ও অভিভাবকদের আবেদন জানান তিনি।
একদিকে যখন জেএনইউ-কাণ্ডে উত্তাল রাজধানী। দেশদ্রোহিতা ইস্যুতে তোলপাড় দেশ। তার মধ্যে এই ভারতীয় সেনার এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
No comments:
Post a Comment