বহরমপুরের খাগড়াঘাট স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা ফিরব বলে স্টেশন সংলগ্ন একটা হিন্দু হোটেলে ভাত খাচ্ছি৷ রাস্তায় তারকেশ্বরগামী গেরুয়াধারীদের যুবকদের ভীড়৷ কে বলবে মুর্শিদাবাদে হিন্দু নেই! হাতে সময় আছে৷ ওদিকে হোটেলে ডাল বসেছে গ্যাসে৷ ভাবছি গরম গরম ভাত খাব আর ট্রেনে উঠে যাব৷
হঠাৎ একটা হৈ চৈ শুনতে পেলাম৷ প্রথমে গুরুত্ব না দিলেও পরে যা শুনলাম, তাতে অঙ্কটা আবার মিলে গেল - মুর্শিদাবাদে সত্যিই হিন্দু নেই৷
গল্পটা হল, এক হিন্দু কিশোরী টোটো গাড়িতে চেপে স্টেশন মোড়ে এসে নামতেই স্থানীয় এক মোল্লা যুবক তার শ্লীলতাহানি করল৷ মেয়েটির পরিবারের সদস্যদের সামনে, স্টেশন বাজারে উপস্থিত স্থানীয় লোকেদের সামনে (যদিও প্রায় সবই মুসলমান), সব থেকে আশ্চর্যের বিষয় - ঘটনাটা ঘটল কয়েকশ গেরুয়াধারী স্থানীয় হিন্দু যুবকের সামনে!
বাজারেই স্থানীয় পঞ্চায়েত প্রধানের দোকান৷ তাই মীমাংসা হতে দেরী হল না৷ সবকিছুই এত তৎপরতার সাথে হল যে আমার ভাত খাওয়া শেষ হওয়ার আগেই সব কিছু নর্মাল! ঘটনাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে হোটেলে বসে থাকা সত্বেও কিছুই বুঝে উঠতে পারলাম না৷ পরে স্টেশনে বসে সেই গেরুয়াধারীদের কানাঘুষা শুনে খোঁজ খবর করায় ঘটনাটা জানতে পারলাম৷
স্থানীয় ধর্মপ্রাণ হিন্দু যুবকরা, যারা এখন ট্রেনের মধ্যে 'ভোলেবাবা পার করেগা' - চিৎকারে কান ঝালাপালা করে দিচ্ছে, তারা খাগড়াঘাট স্টেশনে ছিল নীরব এবং নির্বিকার চিত্ত! এখন কল্পনা করুন - মেয়েটা যদি মুসলমান হত, আর দুষ্কৃতি যদি হিন্দু হত, আর ধর্মপ্রাণ ব্যক্তিদের ভীড়টা যদি কোন জালসা হত - তাহলে চিত্রনাট্যটা কিরকম হত? Debtanu Bhattacharya at Agradwip
No comments:
Post a Comment