Friday, 14 August 2015

মধ্যপ্রাচ্যে বাঙালী মুসলিম শ্রমিক

মধ্যপ্রাচ্যে বাঙালী মুসলিম শ্রমিকদের এখনো অাইএসে যোগ দিতে তেমন দেখা যায় নি। বরং যারা ইউরোপ, অামেরিকাতে অারাম-অায়াসে অাছে তারাই অাইএসে বেশি যোগদিচ্ছে। . মধ্যপ্রাচ্যের বাঙালী শ্রমিকরা এ্যারাবিয়ানদের অাচার ব্যবহার সম্পর্কে ভালোই জানে। এ্যারাবিয়ানরা কখনোই নন এ্যারাবিয়ানদের প্রতি ভালো ব্যবহার করে নি। বাঙালী মুসলিমদের তো তারা মিসকিন হিসেবেই চেনে। অার দেশভেদে এ্যারাবিয়ানরা বাঙালীদের হত্যা করলেও এর বিচার পর্যন্ত করেনা দেশগুলো। অনেক বাঙালী শ্রমিকদের বেশি অভিযোগ থাকে, তাদের কষ্টার্জিত বেতন না পাওয়া নিয়ে। এ্যারাবিয়ান অমানুষ গুলোর জন্যে অনেক বাঙালী মধ্যপ্রাচ্যে গিয়ে সর্বস্বান্ত হয়েছে। এসব কারণেই হয়তবা তারা এ্যারাবিয়ানদের প্রতি রুষ্ট। কখনও অাইএসে যাওয়ার কল্পনাও করতে পারে না। . অার অন্যদিকে ইউরোপিয়ান মুসলিমরা বিলাসী জীবন যাপন ছেড়ে বিধর্মীদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে। ইউরোপীয়ান অাধুনিক সংস্কৃতি চর্চা করে মানুষ বদলে অারবীয় সংস্কৃতিকেই অাপন করে তারা বর্বর হচ্ছে। অাইএসের বদৌলতে তারা পরকালের অনন্তকাল ব্যাপী হুরপরীর সুখ পাওয়ার জন্যে নিরীহ লোকদের মারতে একটুও হাত কাঁপে না।

No comments:

Post a Comment