হিন্দুদের বাড়িঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল মুসলমান দুষ্কৃতিরা
নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বারুনি নামক একটি গ্রাম, যেখানে রঞ্জিত মাহাতো একটি ভাঁটিশালা চালায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯শে জুলাই ২০১৫, বুধবার সকাল ১১টা নাগাদ সেই দোকানে পাশের গ্রাম বৈকারা থেকে শেখ কুদ্দুস মণ্ডল, শেখ হারান মণ্ডল এবং শেখ কালো মণ্ডল মদ খেতে এসেছিল৷ মদ খেয়ে রাস্তা দিয়ে বারি ফেরার সময় তারা সামনে কোন হিন্দু লোক দেখলেই মারধোর আরম্ভ করে৷ কয়েকজন প্রতিবাদ করায় দুষ্কৃতিরা তাদের উপরেও চড়াও হয়৷ ক্রমশঃ গ্রামবাসীদের সংখ্যা বাড়তে থাকায় দুষ্কৃতিরা তখনকার মত পালিয়ে গেলেও কিছুক্ষণ পরেই তলোয়ার, দা, বন্দুক ইত্যাদি নিয়ে এসে আক্রমণ করে৷ তাদের এই আক্রমণে আহত বারুনি গ্রামের বাসিন্দা নরেন্দ্রনাথ মাহাতো, রাধা মাহাতো, সত্যজিত্ মন্ডল, শ্যামপ্রসাদ হাজারি এবং রাজকুমার মন্ডলকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
পরে গ্রামবাসীরা হরিণঘাটা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে৷ থানায় অভিযোগ জানাতে অসমর্থ হয়ে গ্রামবাসীরা ডাকযোগে কল্যাণীর SDPO, SDO, নদীয়া জেলার পুলিশ সুপার, জেলাশাসককে অভিযোগ পত্র পাঠিয়ে দেন বলে জানা গেছে৷
গ্রামবাসীদের কাছ থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে জানা গেছে, এখনও পর্যন্ত অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয় নি৷ উপরন্তু দুষ্কৃতিরা হিন্দু পাড়ায় এসে হুমকি দিচ্ছে যে কেস্ তুলে না নিলে তাদেরকে সেখানে বাস করতে দেবে না৷ এমনকি তারা এও বলেছে যে অভিযোগকারীদের বাড়িঘর বোম মেরে উড়িয়ে দেবে৷
No comments:
Post a Comment