বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে গত জুলাই মাসে ৮৩টি নারী নির্যাতনের ঘটনার বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়াও সিলেটে শিশু রাজন এবং খুলনায় রাকিবকে মধ্যযুগীয় কায়দায় নিযার্তনের শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে।
তাছাড়া অধিকাংশ ঘটনা তো গণমাধ্যমে আসে না।
এমন একটি পরিস্থিতিতে সমাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।
এসব ঘটনায় জড়িতদের আইন-শৃঙ্খলা বাহিনী অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় মানুষের আশ্রয় একমাত্র সামাজিক আন্দোলন।
No comments:
Post a Comment