Wednesday, 12 August 2015

কলির পাঁচ স্থান

কলির পাঁচ স্থান (শ্রীমদ্ভাগবতম্হইতে উদ্ধৃত) (১) দ্যূত; যথা—তাস, দাবা, পাশা, ঘোড়দৌড়, জলের খেলা, জুয়া, লটারি, সতরঞ্চ, দশপঁচিশ, বাঘবন্দী, প্রভৃতি । তার মধ্যে মিথ্যা থাকে । এই করিলে সত্যের নাশ হয় । (২) পান; যথা—তাম্বূল, গুবাক, নস্য, তামাক, গাঁজা, অহিফেন, সুরা, ভাং, কালকূট, ধুস্তর, তাড়ি, প্রভৃতি । মাধ্বিক, ঐক্ষব, দ্রাক্ষ্য, তাল, খর্জ্জুর, পনসজাত, মৈরেয়, মাক্ষিক, টাঙ্ক, মাধুক, নারিকেলজাত ও অন্নজাত এই দ্বাদশপ্রকার মদ্যও পান মধ্যে গণ্য । তার মধ্যে গর্ব্ব থাকে । এই করিলে দয়ার নাশ হয় । (৩) স্ত্রী; যথা—অবৈধ স্ত্রীসঙ্গ ও নিজ বৈধ স্ত্রীতে আসক্তি (এবং স্ত্রীসঙ্গীর সঙ্গ) । তার মধ্যে কাম থাকে । এই করিলে শৌচের নাশ হয় । (৪) সূনা অর্থাৎ নিজ দেহ পোষণের জন্য অপরকে হত্যা করা । প্রাণিবধের মধ্যে হিংসা থাকে । এই করিলে সত্য, দয়া, শৌচ এবং তপের নাশ হয় । পশুহননে অনুমোদনকারী, হতপশুর মাংসবিভাগকারী, স্বয়ং হন্তা, মাংসক্রয়বিক্রয়কারী, পাচক, পরিবেশক, এবং ভক্ষক এই কয়জনই ঘাতকশ্রেণীভুক্ত। (৫) জাত অর্থাৎ সুবর্ণ, রৌপ্যাদি দ্রব্য এবং টাকা পসায়া । স্বর্ণের মধ্যে মিথ্যা, গর্ব্ব, স্ত্রীজনিত কাম, হিংসা, ও শত্রুতা নামক একটী পঞ্চম অনর্থ বিরাজিত ।

No comments:

Post a Comment