Wednesday, 12 August 2015

শিশু অধিকার ফোরাম

শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহিদ মাহমুদ বিবিসিকে বলেন, 'আগে শুধু আবাসিক স্কুল বা মাদ্রাসায় ছেলে শিশুরা ধর্ষণের শিকার হত বলে অভিযোগ পাওয়া যেত। এখন এই ক্ষেত্র আরো বিস্তৃত হয়েছে'। 'এখন দেখা যাচ্ছে শ্রমজীবী বা পথ-শিশুরা প্রচুর ধর্ষণের শিকার হচ্ছে। লঞ্চ বা বাস টার্মিনাল, ফুটপাত, মার্কেট—যেসব জায়গায় আশ্রয়হীন মানুষ রাত্রি যাপন করে সেসব জায়গায় এমন ঘটনা ঘটছে'। মূলতঃ এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে রবিবার রাতে ঢাকার এক মাদ্রাসা শিক্ষককে পুলিশ আটক করবার পর ছেলেদের উপর যৌন নির্যাতন চালানোর এই বিষয়টি সামনে চলে এসেছে।বাংলাদেশেবহু ছেলে ধর্ষণের ঘটনা ঘটলেও ভিকটিম বা পরিবারের সদস্যদের অনীহার কারণে এসব ঘটনা প্রকাশিত কম হয় বলে উল্লেখ করছেন মি. মাহমুদ। 'শুধুমাত্র সেসব ঘটনাই আমরা জানতে পারি যেগুলো পরিস্থিতির কারণে তারা প্রকাশ করতে বাধ্য হয়'। ঢাকায় নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে।ঘটনাটি তখনই সামনে এসেছে যখন ছাত্রটিকে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।অথচ ওই একই শিক্ষক এর আগেও ছাত্রটিকে দিনের পর দিন ধর্ষণ করেছে বলে তার পরিবারের সদস্যরা এখন জানাচ্ছেন। http:// www.bbc.com/ bengali/news/ 2015/08/ 150811_aho_boy_c hild_abuse

No comments:

Post a Comment