Tuesday, 11 August 2015

আজ ভারতমাতার শ্রেষ্ঠ সনাতনী বীর ক্ষুদিরাম বসুর মৃত্যু হয় ইংরেজদের হাতে

আজ ভারতমাতার শ্রেষ্ঠ সনাতনী বীর ক্ষুদিরাম বসুর মৃত্যু হয় ইংরেজদের হাতে।১১ অগস্ট, ১৯০৮: মাত্র ১৮ বছর বয়সে মৃত্যু হয় বিপ্লবী ক্ষুদিরাম বসুর।আমাদের সনাতনী ভাইবোন দাদাদিদিদের কাছে অনুরোধ এই বীরযোদ্ধাকে যেন আমরা শ্রদ্ধাভরে স্মরন করি ।আমাদের ও এই বীর যোদ্ধার মত হতে হবে ।দেশ ধর্ম রক্ষা করতে এগিয়ে আসতে হবে ।কি আপনারা আমার সাথে একমত তো ?

1 comment:

  1. Rudra Prosad Banerjee
    আজকের এই দিনটায় 1908 সালে বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস হাঁসতে হাঁসতে ফাঁসির মঞ্চে উঠে ছিলেন।
    আচ্ছা আমরা কি তাঁকে সত্যি মনে রেখেছি? ভেবে বলুন..... না ভাবের ঘরে চুরি করে লাভ নেই.... মনে রাখিনি। আমরা ভাবি আমার বাড়ির ছেলে শচীন হোক, সৌরভ হোক, প্রসেনজিত হোক, দেব হোক, আরো যত সেলিব্রেটি আছে তাদের মতো হোক, আর না হলে ভালো চাকরী বা ব্যবসা করুক কিন্তু দেশের জন্য কিছু করুক?????? না!!
    এটাই সত্যি। আমরা আজো চাই ক্ষুদিরাম এর মতো ছেলে জন্মাক কিন্তু আমার পাশের বাড়িতে। আমার ছেলে থাকুক দুধেভাতে।
    তা হোক, কিন্তু যখন আমাদের মধ্যে কেউ বলে ওঠে, "বার খেয়ে ক্ষুদিরাম " তখন চমকে উঠতে হয়।
    ভাবুন একটা কত কম বয়সী ছেলে মাতৃভূমি র জন্য হাঁসতে হাঁসতে ফাঁসির মঞ্চে নিজের প্রাণ আহুতি দিল আর আমরা যারা রাত দিন নিজের নিজের করতে করতেই মরে গেলাম তারা কিনা বলছি," বার খেয়ে ক্ষুদিরাম "????
    আসুন আজকের দিন থেকে প্রতিজ্ঞা করি ওই কথা না নিজেরা বলবো না অন্যদের বলতে দেব। ভালো কথায় শুনলে ভালো নাহলে ঠাটিয়ে থাপ্পড়।।
    ফিরে আসুক না বাঙালীর মধ্যে বিপ্লবী মনটা।।
    ক্ষমা করে দেবেন যদিআমার কথায় আঘাত পান, আসলে মনের কথা চাপতে পারলাম না। —

    ReplyDelete