আসল কথা হচ্ছে সত্য বলা যাবে না। ঐ সব নবী অনুভূতি, ইসলাম অনুভূতি সব বাজে কথা। আসল কথা হচ্ছে সত্য বলা যাবে না। নুলা রাজাকার এখন শেখ পরিবারের আত্মীয়। ক্ষমতার রক্তনালী তাই রাজাকার দেহেও প্রবাহিত। তাই ক্ষমতাবানের বিরুদ্ধে সত্য বলা যাবে না। আল্লার নবী ক্ষমতাবান মানুষ। তার মুরিদরা ক্ষমতা ও প্রতিপত্তির অধিকারী তাই ৫৭ ধারা একমাত্র তাদের হুকুমেই উঠে-বসে। এদেশে কৃষ্ণ, যীশু, বুদ্ধর ক্ষমতা ও প্রতাপ কম। কাজেই তাদের বিরুদ্ধে সত্য প্রকাশ করলেও আমাদের রিস্ক নেই। অনেকেই বলেন ছোট রাজাকার, বড় রাজাকার বলতে কিছু নেই- সব রাজাকারই সমান। কথাটা সত্য রাজাকারদের অপরাধের সংজ্ঞায়। কিন্তু সামাজিক বাস্তবতা বলে যে সব রাজাকার এক জিনিস না। শেখ পরিবারে অনেক আগেই রাজাকার রক্তের ছোঁয়া লেগেছে। এক বেয়াই বেঁচে থাকতে আরেক বেয়াই কিছুতে ট্রাইব্যুনালে যেতে পারে না। প্রবীর শিকদারের মত সংখ্যালঘু (উনি যে কোন পরিচয়েই সংখ্যালঘু!) সাহসী মানুষ ক্ষমতাবানদের বিরুদ্ধে সত্য বলেছেন, উনাকে ৫৭ ধারা বাধবে সেটাই স্বাভাবিক। যেমন আমরা ধর্মের ক্ষমতাবানদের বিরুদ্ধে কথা বলে নিজেদের মাথাকে নিলামে তুলে দিয়েছি। দেশে আরো একবার প্রমাণ হলো, শুধু ধর্ম বা ইসলাম নিয়ে লিখলেই বিপদে পড়তে হবে এটা সত্য নয়। সত্য হচ্ছে ফুল-ফল-লতা-পাতানিয়ে লিখলেই কেবল আপনি নিরাপদ। কারণ ওদের কোন অনুভূতি নেই!… Susupto Pathok
No comments:
Post a Comment