মুম্বই হামলার মাথা, জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা হাফিজ মহম্মজ সঈদের লাহোরের জনসভায় টেলিফোনে ভাষণ দেওয়ায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীনেত্রী আসিয়া আনদ্রাবিকে গ্রেফতারের দাবি উঠল। গত ১৪ অগাস্ট সঈদের ডাকে ওই জনসভায় আসা লোকজনকে পাকিস্তানের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান আসিয়া। তাঁর ভাষণ চলাকালে মঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে সঈদকে। জনসভায় ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে আসিয়া শ্রীনগরের বাচপোরা এলাকায় নিজের বাড়িতে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেন। সেখানে জড়ো হন পাকপন্থী মহিলা সংগঠনটির একাধিক সদস্য।
এদিকে সঈদের জনসভায় আসিয়া ভাষণ দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর গ্রেফতারি চেয়েছেন জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি যুগল কিশোর। তিনি বলেছেন, এ তো রাষ্ট্রদ্রোহিতার সমান। আসিয়াকে দ্রুত গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হোক।
http://abpananda.abplive.in/national/2015/08/16/article686396.ece/Andrabi-addresses-Saeed-rally-over-phone-triggers-controversy
No comments:
Post a Comment