Wednesday, 12 August 2015

রাওলাট আইন কী?

●●রাওলাট আইন কী ? ☆☆ভারতে বিপ্লবী আন্দোলন প্রতিরোধের জন্য 1917 খ্রীষ্টাব্দে ডিসেম্বরে বিচারপতি লর্ড রাওলাটের নেতৃত্বে 5 সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়।এই কমিটি যে সুপারিশগুলি ঘোষণা করে 1919 খ্রীষ্টাব্দে তা হল রাওলাট আইন। এই আইনে বলা হয়------------------------ 1)সরকার বিরোধী কার্যকলাপ দন্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। 2)সরকার সন্দেহবশত যেকোন ভারতীয়কে বিনা বিচারে আটক করতে পারবে। 3)স্বাখ্য(স্বাক্ষী) ছড়াই বিশেষ আদালতে বিচার চলবে। 4)এই বিচারের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। 5)সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। ভারতবাসীর------------------ ☆(গান্ধিজী ও জিন্নার প্রতিক্রিয়া)~~\~~~-রাওলাট আইনের প্রতিবাদে গান্ধিজী দেশব্যপী সাধারণ ধর্মঘটের ডাক দেন।তার আহ্বানে সাড়া দিয়ে ভারতবাসী হরতাল পালন করে।মহম্মদ আলি জিন্না এই আইনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিল ব্রিটিশরা।গান্ধিজী ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শয়তানবাদ আখ্যা দেন। ☆সারাদেশে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যায়।দিল্লী ও পাঞ্জাবে পুলিশের সাথে জনতার প্রবল সংঘর্ষ দেখা যায়।আর এই সংঘর্ষের মর্মান্তিক পরিণতি ঘটে জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ডের মাধ্যমে। ☆☆পএ পত্রিকায় প্রতিবাদ~~~~দেশের বিভিন্ন সংবাদপএ এই দমনমূলক আইনের সমালোচোনা করে।"নিউ ইন্ডিয়া" "হিন্দু " "পাঞ্জাবি" প্রভৃতি পত্রিকা রাওলাট আইনকে ধিক্কার জানায়।অমৃতবাজারপত্রিকা এই আইনকে এক ভয়াবহ ভ্রান্তি বলে মন্তব্য করে। প্রতিবাদস্বরূপ মহম্মদ আলি জিন্না,মদনমোহন মালব্য প্রমুখ নেতা আইন পরিষদের সদস্য ত্যাগ করে। ॐ卐সত্যমেব জয়তেॐ卐

No comments:

Post a Comment