Monday, 8 August 2016

ভারতের রাষ্ট্রপতি ভবন সম্পর্কে কিছু তথ্য

ভারতের রাষ্ট্রপতি ভবন সম্পর্কে কিছু তথ্য এটি ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। এটা ভারতীয় রাষ্ট্রপতির সরকারি বাসভবন l ব্রিটিশ শাসনকালে এই প্রাসাদটি ছিল "ভাইসরয়’স হাউস" নামে পরিচিত ছিল। ১৯৫০ সালে প্রাসাদটির নাম রাষ্ট্রপতি ভবন হয় । 1.এটি তিনশো তিরিশ একর জমির উপর নির্মিত "রাষ্ট্রপতি ভবন" l বিশাল উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ও আটত্রিশ টি গেট আছে l 2.মূল ভবনেই আছে ২৪০টি রাজকীয় ঘর ৷ 'অশোক হল', 'দরবার হল', 'নর্থ ড্রয়িং রুম'ইতাদি 3.হল ঘরের দেওয়ালে -দেওয়ালে ভারতের সব প্রাক্তন রাষ্ট্রপতির মস্ত অয়েল পেন্টিং রয়েছে.. 4.চারিদিকে নিপুনভাবে কাটাছাঁটা ঘনসবুজ ঢালু মাঠ, ঘনকালো পিচের রাস্তার দু’পাশে ছোট-ছোট ফুলের গাছ, সবুজ মাঠে অগুনতি ময়ূর, কোথাও হরিণ, কোথাও ঝকঝকে লাল-হলুদ বোগেনভিলিয়া আকাশে মুখ উঁচু করে দাঁড়িয়ে.. 5.এখানে রয়েছে বিশাল ফুলের বাগান "মোঘল গার্ডেন " ও "হার্বাল গার্ডেন".. 6.বিশাল ঘন এক জঙ্গলও রয়েছে "রাইসিনা হিল" 7.কোনো সময় একটা শুকনো পাতাও মাঠে পড়ে থাকে না.. 8.আনন্দ হোক কিংবা ঝগড়া ৷ যা করবে নিচুস্বরে করবে ৷ কারণ, এটাই এখানকার নিয়ম৷ 9.এখানে কোনো দূষণ নেই, শব্দ নেই, এখানে সব কিছুই যেন প্রয়োজনের অতিরিক্ত.. 10.প্রায় দুই হাজার কর্মী এখানে কাজ করে. মালিদের সংখ্যা আরও বেশি.. 11. রয়েছে আলিশান বিশাল বড় লাইব্রেরি, তেমনই দু’শো-আড়াইশো বছরের পুরনো সব বই 12.মিউজিয়মটিও অত্যন্ত সুন্দর৷ রাষ্ট্রপতিরা যেসব উপহার পান তা কিছুই তাঁর 'নিজস্ব' নয়, সবই 'রাষ্ট্রীয়' সম্পত্তি ৷ দেশ-বিদেশের বহুমূল্য সব উপহার তাই মিউজিয়ামে সাজানো রয়েছে ৷

No comments:

Post a Comment