লোকাল খবরঃ খুবই সঙ্কটজনক খবর স্থানীয় লোকেদের ও সমগ্র বাংলার জন্য। আতঙ্কে ২ লক্ষ্য পরিবার। পশ্চিমবাংলার বৃহত্তম স্টিল প্ল্যান্ট দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (স্থানীয় ভাবে ডি.এস.পি. নামে পরিচিত) শেষ ২ বছরে ৩০০ কোটি টাকার উপর লোকসান হয়েছে যা এখনো বিদ্যমান। কেন্দ্রীয় সরকারের সংস্থা "S.A.I.L." এর আওতায় এই কারখানার উপর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্ভরশীল বাংলার বর্ধমান বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম জেলার ও অনত্রর প্রায় ২-২.৫ লক্ষ্য পরিবার। যে কোন দিন কারখানা বন্ধের ডাক দিতে পারে কর্তপক্ষ, এমনি জানানো হচ্ছে আনঅফিসিয়ালি ভাবে প্ল্যান্টের সুত্রে। বন্ধ হচ্ছে একের পর এক বিভাগ, বোনাস আটকে অনেক কর্মীর। লোকসানের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে, বিশ্ব বাজারে ইংল্যান্ড আমেরিকা, চেকোস্লোভিয়া ও দুবাইয়ের স্টিল প্ল্যান্টের মত চীনের সস্তায় স্টিল সরবাহের কারণ। কিন্তু কেন্দ্রের অন্যান্য কারখানা ভিলাই স্টিল প্ল্যান্ট, রাউড়কেল্লার কারখানা এই সিচুয়েশন কৌশলে সামলে নিয়েছে। বাংলার ক্ষেত্রে আরেক কারণ হিসেবে জানা যাচ্ছে কারখানার ভেতর বেয়াইনি কার্জকলাপ বেড়ে যাওয়ার খবর। স্থানীয় সুত্রে খবর, ২০১১ নির্বাচনের পর, প্রতিশ্রুতি অনুযায়ী 'পার্টির সমর্থক' অথবা 'সংখ্যালঘু' কার্ডের সুবিধাভুক্ত বিজয়ী দলের সমর্থক দের সন্দেহজনক ভাবে ব্যাপক হারে নিয়োগ করা হয়েছে। লোকাল ও পার্টির 'ক্ষমতাভুক্ত' হওয়ায় বিভিন্ন স্তরে চুরি ও মাল পাচারে যুক্ত এনারা। লাভের টাকার অংশীদার অনেক রাজনৈতিক স্তরের ব্যাক্তিরা ছিলেন। একটু একটু করে এর পরিমান বাড়তে থাকায় ঘোর সঙ্কট কারখানায় আজ। বিশদ জানতে পারবেন আরো স্থানীয় সুত্রে। তবে, উন্নতির সম্ভাবনা আপাতত কোন বিশেষজ্ঞ মহলে কেউ দেখছেন না। আরেক নুতুন মাত্রায় বাড়তে পারে পশ্চিমবাংলায় বেকারত্ব।

No comments:
Post a Comment