Sunday, 17 January 2016

গুগল ম্যাপে সামরিক ঘাঁটি! অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ | Kolkata24x7| Read latest news in Bengali on Politics, Business, Bollywood, Cricket, Lifestyle, Education, Entertainment, Sports.

http://www.bengali.kolkata24x7.com/google-map-indian-force-camp-high-court-order.html

1 comment:

  1. ভারতের পাঠানকোটের বিমানবাহিনী ঘাঁটিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এবার গুগলকে কাঠগড়ায় তুলল দিল্লি হাইকোর্ট। ভারতীয় প্রতিরক্ষাক্ষেত্রের বিভিন্ন ঘাঁটি দেখা যায় গুগল অনলাইন ম্যাপে। দেখা যায়, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ একাধিক স্পর্শকাতর এলাকা। আর তাতেই আপত্তি জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, অবিলম্বে বিষয়টি নিয়ে কেন্দ্রকে গুগলের সঙ্গে কথা বলতে হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে।
    ভারতের প্রতিরক্ষাক্ষেত্রের বিভিন্ন ঘাঁটির ম্যাপ প্রকাশ্যে গুগল অনলাইন ম্যাপে দেখা যাওয়ায় জঙ্গিরা বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে। গুগল অনলাইন ম্যাপে ওইসব ঘাঁটির ছবি এখনই প্রত্যাহার করে নেওয়া উচিৎ। কারণ, গুগলের কোনও অধিকার নেই দেশের ঘাঁটির ম্যাপ প্রকাশ্যে আনার।
    এই আবেদনের ভিত্তিতেই দিল্লির হাইকোর্টের মুখ্য বিচারপতি বিষয়টিকে কেন্দ্রকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।

    ReplyDelete