কেরলের সবরিমালা মন্দিরে যখন নারীদের প্রবেশাধিকার নিয়ে বিতর্কিত আইনি লড়াই চলছে তখনই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ডের গেরওয়ালের জৌনসর বাওয়ার এলাকার পরশুরাম মন্দির।
৪০০ বছরের রীতি ভেঙে মন্দিরে নারী ও দলিতদের প্রবেশাধিকার দিল এই মন্দির। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এ বার থেকে সকলের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দ্বার।
পরশুরাম মন্দির কর্তৃপক্ষের পশুবলি বন্ধ করার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে জনগন।
No comments:
Post a Comment