Wednesday, 19 August 2015

ভাবমূর্তি শব্দটি সম্ভবত শাসকেরা নতুন করে শিখেছে

ভাবমূর্তি শব্দটি সম্ভবত শাসকেরা নতুন করে শিখেছে; শিশুরা নতুন কোনো ছড়া শিখলে যেমন আনন্দে যখন তখন আবৃতি করে, তারাও তেমনি আবৃতি করে চলছে। আমাদের রাজনীতিবিদেরা, আমলারা, ব্যবসায়ীরা, সেনাপতিরা, শিল্পপতিরা, সবাই কমবেশি দুর্বৃত্ত, অসৎ, স্বার্থপর, অযোগ্য; তাদের ভাবমূর্তি তো দুর্বৃত্তের। তারাই তো সৃষ্টি করে চলছে দেশ ও দেশের ভাবমূর্তি, ওই মূর্তির রূপ তো তাদের মতোই হবে। এর ভাবমূর্তি দুঃশাসনের, দারিদ্রের, দুর্ভিক্ষের, হত্যাকাণ্ডের, দুর্নীতিতে প্রথম হওয়ার, বন্যায় ভেসে যাওয়ার, ঝড়ে ভেঙে পড়ার, ভিখিরির, এখন অনেকটা তালেবানের। ধার্মিকেরা বোমা ফাটাচ্ছে দিকে দিকে; তারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে দেশকে। আমি কি আমার দেশ সম্পর্কে অকপটে কথা বলতে পারবো না? এমনকি বিদেশে গিয়েও? দেশেতো বলাই যায় না, বিদেশে গিয়েও বলতে পারবো না? তারপরেও কি দেশের ভাবমূর্তি উদ্ভাসিত থাকবে স্বর্গীয় আলোতে? মার্কিনরা তো প্রকাশ্যেই তাদের রাষ্ট্রপতিকে বলে ‘খুনি’, আমরা কি তা বলতে পারি? আমরা তো সব স্ম্যই অধিকারহীনতা ও ভয়ের মধ্যে আছি। যে দেশে বাকস্বাধীনতা নেই, চিন্তার স্বাধীনতা নেই, অধিকার নেই, যেখানে কয়েকটি দুর্বৃত্ত সর্বশক্তিমান, সেখানে উৎকৃষ্ট প্রতিভা জন্ম নেয়া দূরের কথা, একটি ভালো চর্মকারও জন্ম নিতে পারে না। নিকৃষ্টদের অধীনে সব কিছুই নিকৃষ্ট হয়ে যায়। -হুমায়ুন আজাদ

Another "DALALI" Scam by Rajiv Gandhi for Swedish Weapon Manufacturers. - Satyameva Jayate

http://satyavijayi.com/another-dalali-scam-by-rajiv-gandhi-for-swedish-weapon-manufacturers/

অভিজিৎ রায় আর অনন্ত বিজয়ের খুনীরা গ্রেফতার হয়েছে

অভিজিৎ রায় আর অনন্ত বিজয়ের খুনীরা গ্রেফতার হয়েছে, দেশে আর ব্লগার খুন হবে না।- এতটা নিশ্চিত না হবার জন্য লেখক ও ব্লগার বন্ধুদেরকে অনুরোধ করছি। আগের হত্যাকান্ডগুলোরধরা পড়া খুনীরা জামিনে বাইরে। সরকার আর পুলিশ এখনো আমাদের সম্পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি, বরং প্রতিটি হত্যাকান্ডেই আমাদেরকে বিভ্রান্ত করেছে এবং আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। দেশের অনেক ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক, এমনকি সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও জঙ্গিবাদ, হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডে পৃষ্টপোষকতায় লিপ্ত। ৯৫% মুসলমান, এক কোটি মাদ্রাসা শিক্ষার্থী, প্রবল ধর্মানুভূতিশীল ইসলামী রাষ্ট্র আর সমাজ ব্যাবস্থায় প্রতিদিনই অসংখ্য নতুন নতুন মৌলবাদীর জন্ম হবার কথা। তাই, দেশে ধর্মনিরপেক্ষতা,মতপ্রকাশের স্বাধীনতা, সুশাসন আর মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী লেখক আর ব্লগার, এবং সবাক নাস্তিকদেরকে সব সময়ই অতিরিক্ত সাবধানতায় দিন যাপন করতে হবে। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। দেশের বীর যোদ্ধারা মাত্র নয় মাসে দেশের স্বাধীনতা অর্জন করলেও মানুষের গণতান্ত্রিক অধিকার আর ব্যক্তিস্বাধীনতা অর্জনে অনেক সময় নব্বই বছরও যথেষ্ঠ নয়। আমরা আমাদের পরের প্রজন্মের জন্য যুদ্ধ শুরু করেছি মাত্র।

সংয়ুক্ত আরব আমিরাতে প্রায় 20 লক্ষ হিন্দুর বাস।

সংয়ুক্ত আরব আমিরাতে প্রায় 20 লক্ষ হিন্দুর বাস।তাঁরা নিজ গৃহে পূজার অনুমতি পেলেও স্থায়ী মন্দির তৈরির অনুমতি পায়নি কোনোভাবেই। দীর্ঘ 35 বছর ভারতের কোনও প্রধানমন্ত্রী যায়নি সংয়ুক্ত আরবে।শ্রী নরেন্দ্র মোদী গতকাল গিয়েছেন সংয়ুক্ত আরব আমিরাতের সফরে।আর গতকালকেই সে দেশের সরকার জানিয়ে দিল আবুধাবীতে সুবিশাল মন্দির তৈরির জন্য সরকার জমি দিবে।জয় হোক নরেন্দ্র মোদীর ।জয় হোক হিন্দুত্বের।