Tuesday, 23 June 2015

বিশ্ব বিবেক Biswa vedik Santan Dal

ভারতের স্বাধীনতার জন্য সিরাজ, মীর মদন , মোহনলাল পলাশীর প্রান্তরে প্রাণ দিইয়েছিলেন ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভের হাতে । ইংরেজ সেনাবাহিনী সেদিন মীরজাফরের মতো বেঈমানের সাহায্যে বাংলার স্বাধীন নবাব সিরাজ কে ছলে বলে কলে পরাজিত করে আর নির্মম ভাবে হত্যা করে । যুদ্ধক্ষেত্রে বাংলার দুই বীর নবাবের সেনাপতি মীর মদন আর মোহণ লাল শহীদ হন । আগামি ২৩ জুন যথাযোগ্য মর্যাদায় পালন করুন পলাশী দিবস . কলকাতায় নির্মিত ইংরেজদের হলোয়েল মনুমেন্ট ভেঙ্গে গূড়িয়ে দিয়েছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু । সিরাজের নামে মিথ্যে কলঙ্ক রটিয়ে সিরাজ কে নিরীহ ব্রিটিশ নর নারীর হত্যার জন্য দায়ী করেইংরেজ ওই মনুমেন্ট বানিয়েছিল যা সুভাষ চন্দ্র ভেঙ্গে দিয়েছিলেন । নেতাজী থাকলে দেশ ভাগ হতে দিতেন না। হিন্দু মুসলমান মিলে ব্রিটিশদের দেশ থেকে তাড়াতো । আজাদ হিন্দ বাহিনীতে হিন্দু মুসলমান শিখ এক সাথে নেতাজীর নেতৃত্বে দেশের জন্য লড়াইও করেছেন আবার প্রানও দিয়েছিলেন । এটাই ছিল প্রকৃত স্বাধীনতার উন্নত যুদ্ধ যা ইংরেজদের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল সেদিন

No comments:

Post a Comment