Wednesday, 13 January 2016

পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপন করেন কোন লজ্জায়?

"পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপন করেন কোন লজ্জায়? মনে নেই আজ আপনারা সুরক্ষিত আছেন, সেদিন আমার ২৩ বছরের ছেলের দুই চোখ উপড়ে গরম লোহার রড দিয়ে কানের পর্দা ফাটিয়ে, ব্লেড দিয়ে ঠোট কেটে নেওয়া সত্ত্বেও একটি খবর -২ ডিগ্রির প্রিসন সেলে প্রকাশ করেনি বলে?" এমনি ভাবে পাকিস্তানের প্রেমিদের প্রতি কটাক্ষ করলেন কার্গিল যুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী আইন ভেঙ্গে নৃশংস ভাবে মৃত ২৩ বছরের শহিদ ক্যাপ্টেন সৌরভ কালিয়ার মাতা ও পিতা ডঃ কালীয়া। পাকিস্তানি গজল গায়কের আগমন, ভারত পাক ক্রিকেট ও একাধিক ক্ষেত্রে যখন পাকিস্তানের সাথে "আমান কি আশা"র উদ্যোগ নিচ্ছে ভারতের বিভিন্ন সংস্থা, তখন ১৭ বছর ধরে ছেলের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়া ক্যাপ্টেনের মাতা পিতার এই একটিই অভিযোগ "সৌরভকে ওরা অমানুষুএর মত সারাদিন ধরে মারত, তাঁর লাশে মাথার খুলির একটি হাড়ও আস্ত রাখে নি, পায়ের নখ তুলে নিয়েছিলো স্কেলিন দিয়ে, গোটা গায়ে সিগারেটের ছ্যাকা- এই দেখে কোন মার্কিন বা ইজ্রাইলে সরকার থাকলে গোটা পাকিস্তানটাকে নষ্ট করে দিত, আর সেই পাকিস্তান যখন একটা অনুতাপ প্রকাশ করছেনা তাঁর জন্য যে আপনাদের জন্য প্রাণ দিলো, তখন আপনারা কোন লজ্জায় তাদের সাথে গলা মেলান? কি বার্তা পৌঁছে দিচ্ছেন আগামী প্রজন্মের সৌরভদের কাছে আপনারা?" ১৯৯৯ থেকে আজও লড়ছেন ডঃ ও মিসেস কালিয়া একটি পাকিস্তানের কাছ থেকে অনুতাপের জন্য, গড়িয়েছে দিন, হইয়েছে প্রোটেস্ট, উঠা নামা নানা ঘটনা, কিন্তু হয়নি ইনসাফ। ঠিক কি বলেছিলেন সৌরভের লাশ দেখে প্রথমবার তাঁর মা ও দাদা, দেখে নিন এখানে- https://www.youtube.com/watch?v=iJPRHsU2j7I

No comments:

Post a Comment