Monday, 22 June 2015

আজ 21 শে জুন

আজ 21 শে জুন।আজ থেকে এই দিনটি পালিত হবে বিশ্ব যোগ দিবস বা Yoga দিবস হিসেবে।আসুন জেনে নিই কেন এই 21 শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হলো এবং শ্রী গীতার আলোকে কিভাবে এই যোগ শাস্ত্র পালন করতে হয়।। 21 শে জুন RSS এর প্রতিষ্ঠাতা শ্রী কেশব বালীরামজীর তিরোধান দিবস।তাই এই দিনটিকেই বেছে নেওয়া হয়।প্রধানমন্ত্রী এই দিনটিতে যোগ দিবস পালনের জন্য জাতিসংঘ বা United Nation কে অনুরোধ করেন।তাঁর এই অনুরোধে সাড়া দিয়ে সমগ্র বিশ্বে এবার থেকে পালিত হবে বিশ্ব যোগ বা ধ্যান দিবস।। এবার দেখুন,গীতার 5/27,28 শ্লোকে পরমেশ্বর ভগবান যোগ শাস্ত্রের জন্য কি কি উপায় বলেছেন, (1)মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে, (2)ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে, (3)নাসিকাদের মধ্যে বিচরণশীল প্রাণ ও আপান বায়ুর উর্ধ্ব ও অধোগতি রোধ করে, (4)ইন্দ্রিয়,মন ও বুদ্ধি সংযম করে, (5)ভয় ও ক্রোধ শূন্য হয়ে।। পরমেশ্বর ভগবান আরও বলেছেন,গীতা (6/13) 'শরীর,মস্তক ও গ্রীবা সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে,নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধন করে ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে আমাকে জীবনের চরম লক্ষ্য রুপে স্থির করে যোগ অভ্যাস করবে'।। পরমেশ্বর ভগবান আরও বলেছেন, (গীতা6/31) 'যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রুপে আমাকে জেনে আমার ভজনা করেন,তিনি সর্ব অবস্থাতে আমাতেই অবস্থান করেন'।।এভাবেই আরও অনেক শ্লোকের মাধ্যমে ভগবান গীতায় যোগ শাস্ত্রের কথা বলেছেন।। ___এই যোগ দিবস সমগ্র বিশ্বব্যাপী প্রচলিত হওয়ার অর্থ হলো পরমেশ্বর ভগবানেরই একটি ইচ্ছার বাসত্মবায়ন যা নরেন্দ্র মোদীর মাধ্যমে বাস্তব রুপ লাভ করেছে।। কেমন লাগল আপনাদের।কৃপা করে আপনাদের মতামত জানান।আর শেয়ার করে সকলের মাঝে যোগ শাস্ত্রের গুরুত্ব তুলে ধরুন।।ভগবান আপনাদের মঙ্গল করুক। হিন্দু রাষ্ট্র ভারত মাতা কি-জয়।। ‪#‎ জয়শ্রীরাম‬।

No comments:

Post a Comment