Sunday, 21 June 2015

যোগসাধনার মহাযজ্ঞ-

জাতিসংঘ ঘোষিত প্রথম আন্তর্জাতিক যোগ দিবস ২১ জুন।দিবসটি উপলক্ষে আজ রোববার রাজধানী নয়াদিল্লিতে যোগসাধনার সবচেয়ে বড় আসর বসছে।ওই আয়োজনে প্রায় ৩৭ হাজার মানুষ অংশ নিয়েছে বলে আশা করা হচ্ছে।সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারাবিশ্বে আজ প্রথম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হবে।ভারতে প্রধান অনুষ্ঠানটি হয়েছে রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন ও ইন্ডিয়া গেটের মধ্যবর্তী রাজপথে।সকাল ছয়টা ৪০ মিনিটে রাজপথের অনুষ্ঠানস্থলে আসেন মোদি।প্রাথমিক প্রস্তাবনার পর কয়েক মিনিট কথা বলেন তিনি।সকাল সাতটায় ৩৫ মিনিটের জন্য যোগে বসেন মোদিজী। রাজপথের অনুষ্ঠানে ৩৭ হাজার মানুষ অংশ নিয়েছে বলে আশা করছে কর্তৃপক্ষ।কোনো একক স্থানে যোগের সবচেয়ে বড় আসর হিসেবে রাজপথের আজকের আয়োজনটি বিশ্ব রেকর্ড হতে পারে।যোগগুরু বাবা রামদেবসহ চারজন বিশেষজ্ঞ রাজপথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।তাঁদের অনুশীলন ২৮টি বড় পর্দায় দেখানো হয়েছে। রাজপথের অনুষ্ঠানে বেসামরিক-সামরিককর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছেন।প্রায় ৫০টি দেশের ৮০-১০০ জন বিদেশি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে আশা করা হচ্ছে।ভারতজুড়ে বিভিন্ন স্থানে আজ যোগসাধনার অনুষ্ঠান হচ্ছে।এসব অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্য অংশ নেবেন।এ দিন ডাকটিকিট প্রকাশ করবে সরকার। ভারতের সরকারি কর্মকর্তা জানান,রাজপথে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা-পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মোদি সরকারের দেওয়া প্রস্তাব গ্রহণ করে ২১ জুনকে প্রথম ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ।গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন মোদি।তখন তিনি এমন একটি দিবসকে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।মোদিজী বলেন,তিনি নিজে প্রতিদিন যোগ সাধনা করেন।এটি তাঁর কর্মশক্তি জোগায়।যোগসাধনা করলে রাতে কম ঘুমালেও চলে। যোগব্যায়াম ও ভেষজ ওষুধকে জনপ্রিয় করতে নভেম্বরে মোদিজী ভারতে প্রথমবার এ বিষয়ে একজন মন্ত্রী নিয়োগ দেন।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কর্মস্থলে যোগচর্চার একটি পরিকল্পনা নিয়েছেন মোদিজী। জয় হিন্দুত্ববাদ।আজকের এ দিবসের মাধ্যমেই হিন্দুত্ববাদ দেশজুড়ে ছড়িয়ে দিতে আপনিও যোগে অংশ নিন। হিন্দু রাষ্ট্র ভারত মাতা কি-জয়। ‪#‎ জয়শ্রীরাম‬ ‪#‎ RSS

No comments:

Post a Comment