Monday, 22 June 2015

খেলাধূলা

খেলাধূলা সম্পর্কে আমি তেমন কিছু বুঝিও না । মাঠে ক্রিকেট হোক কিংবা ফুটবল খেলতে যেতাম কিন্তু সেখানে অনিয়মে খেলার থেকে ঝগড়া বেশী হত তাই আর খেলতে যেতাম না । কারন আমার একটা নিয়ম আছে যেটাই করব মন দিয়ে করব । আজকাল দেখছি খেলাধূলা নিয়ে অনেকে সমালোচনা করছে । ক্রীড়াবিদদের মানুষের কাছে দুটো জিনিস পাওনা থাকে একটা 'হাততালী' ও 'গালাগালি' । কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে তবুও সত্যিটাই বলছি,এককথায় বলতে গেলে ক্রীড়াবিদ ও বেশ্যা মানুষের চোখে এক । কারন যতদিন ভালো খেলবে ততদিন হাততালী আর না খেললে গালাগালী,ঠিক যেটা বেশ্যাদের ক্ষেত্রেও হয় । এবার আসুন অন্যদিকে আজকে ধোনীবাহিনী জিততে পারছে না তাই আমরা গালিগালাজ করছি, এবার ধরুন আপনার বাবা-মা আপনাকে আর কিছু দিতে পারছেনা তখন আপনি কি গালিগালাজ করবেন? নাকি মইটা নিজের কাঁধে তুলে মা-বাবাকেই কিছু দিতে চাইবেন । অবশ্যই মা-বাবাকে কিছু দিতে চাইবেন সকলেই । তাহলে আজকের খেলা দেখেই আপনি কি করে যোগ্যতা বিচার করতে পারবেন । খেলার মাঠে জয় পরাজয় থাকবেই এটা নিয়ে এতো মাথাব্যাথা করার কি প্রয়োজন । জিতলে আমরাই মালা পরায় আবার হারলে আমরাই জুতো ছুঁড়ি,এটা কি খেলার প্রতি ভালোবাসার লক্ষন ।

No comments:

Post a Comment