Monday, 22 June 2015

ভগবত গীতা প্রতিযোগিতার বিজয়িনী

ভগবত গীতা প্রতিযোগিতার বিজয়িনী, ১২ বছরের কিশোরী মারিয়ম আসিফ সিদ্দিকির সঙ্গে বৃহস্পতিবার দেখা করে তার উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, বিভিন্ন ধর্মের প্রতি মেয়েটির আগ্রহ দেশবাসীর কাছে অনুপ্রেরণা। এদিন টুইটারে মোদী লেখেন, ‘অল্পবয়সী বন্ধু মারিয়ম আসিফ সিদ্দিকির সঙ্গে দেখা করলাম। বিভিন্ন ধর্মের প্রতি মারিয়মের আগ্রহ দেশবাসীর কাছে অনুপ্রেরণা।’ সম্প্রতি, মুম্বইয়ের বাসিন্দা মারিয়ম ইসকন আয়োজিত ভগবত গীতা চ্যাম্পিয়ন লিগ জিতেছে। মারিয়মের এই কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়ে তাকে বিভিন্ন ধর্মের ওপর পাঁচটি বই উপহার দেন মোদী। — with Litonsuma Liton

2 comments:

  1. অসাধারন।।দারুন ব্যাপার,

    ReplyDelete
  2. অসাধারন।।দারুন ব্যাপার,

    ReplyDelete