বজরঙ্গী ভাইজান সেই সময় নরেন্দ্র মোদী-র সাথে ঘুড়ি উড়িয়েছিলেন , যখন তামাম মিডিয়াকুল এবং সেক্যুলার রাজনীতিবিদ সাম্প্রদায়িক মোদীর বিরুদ্ধাচারণ করছিলেন । বজরঙ্গী ভাইজানই সম্ভবত প্রথম মুসলিম পরিচয়ধারী সেলিব্রিটি যিনি প্রকাশ্যে মোদী-র সমর্থন করেছিলেন । ভাইজান তারপর হিট এন্ড রান কেসে দোষী সাব্যস্ত হয়েও উকিলদের ঐশ্বরিক তৎপরতায় মুক্ত , ভাইজানের সিনেমা দর্শকদের আকুল করে দিয়ে ফের সপ্তাহে দুশো কোটি টাকার মুখ দেখা ---- এতদূর সবই ঠিক ছিল । গোল বাধল শনিবারের মধ্যরাতে ভাইজানের "তুরীয়" টুইট । হঠাত ভদ্রলোক ইয়াকুব মেমনকে নির্দোষ প্রমান করতে তৎপর হয়ে ওঠে অনেকেই এতে একটি বিশেষ ধর্মীয় অ্যাঙ্গেল দেখলেও ব্যপারটাকে অন্যভাবে দেখা যাক । আসলে নিপীড়িত'র তাস খেলতে আমরা সবাই পটু । যেমন ধরুন , আমরা বাঙালী'রা ভাবতে ভালোবাসি কেন্দ্র সব সময় আমাদের চক্রান্ত করে পিছিয়ে দিচ্ছে , নেতাজি সুভাষ চন্দ্র বসু-কে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে , সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায় ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে । কিন্তু আমরা স্বচ্ছন্দে ভুলে যাই যে নেতাজি একজন সর্ব ভারতীয় নেতা ছিলেন এবং তার অধিকাংশ অনুগামী অবাঙালীই ছিলেন ( বঙ্গজ নেতারাই বরং নেতাজির বিরুদ্ধাচারণে অগ্রণী ভূমিকায় ছিলেন ) । আমরা স্বচ্ছন্দে ভুলে যাই যে প্রাদেশিকতার ঊর্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ইন্ডিয়া বানিয়েছিলেন এবং তার অধিনায়কত্বে ডালমিয়া'র সাথে সেই অবিস্মরনীয় জুটি থাকা সত্ত্বেও লক্ষীরতন শুক্ল নামক এক প্রতিভাধর অল রাউন্ডার সেভাবে জাতীয় দলে স্থান পান নি । মুসলিম সমাজ'ও তেমনি স্বচ্ছন্দে ভুলে যান যে এই ইয়াকুব মেমন , টাইগার মেমন কিংবা দাউদ ইব্রাহিম আসলে মৃত্যুর পর ৭২ টি সুন্দরী নারী সঙ্গের লোভে জিহাদ করছেন না । জীবিতকালেই তারা ৭২০ জন নারী সঙ্গ লাভ করেছেন । মৃত্যুর পর ৭২ টি নারীর সঙ্গ , যাকে বলে কিনা উপরি পাওনা । এনারা আদতে ব্যবসায়ী , ধর্ম নামক আফিং-কে স্রেফ সুচতুর ভাবে প্যাকেজিং করে নিজেদের ব্যবসায়িক পরিধিটাকে বাড়িয়ে নিচ্ছেন । দাউদ , টাইগার কিংবা ইয়াকুব কেউই পাঁচ ওয়াক্ত নামাজি নন , এদের জীবনযাপনের সৌখিনতায় কোথাও ইসলামিক কৃছ্রসাধনের নামগন্ধ নেই । কিন্তু এদেরই অপরাধে গোটা মুসলিম সমাজকে জড়িয়ে ফেলা এক ধরনের ধুরন্ধর ব্যবসায়িক স্ট্র্যাটেজি , অর্থনৈতিক এবং ভোটভিত্তিক । তাই এই সংখ্যালঘু সহজিয়া তাসটি সবাই খেলে ফেলেন । মহম্মদ আজহারউদ্দিন থেকে শাহরুখ খান , সবাই-ই কোন না কোন সময় খেদোক্তি করে ফেলেন যে মুসলিম বলেই তাদের এই দেশে এত দুর্দশা । ভাইজান'ও সেই তাসটি খেললেন , তবে খানিকটা সুচতুর ভাবে ।
No comments:
Post a Comment