স্থান- বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। সময়- ২৬শে জুলাই, রাত ১২:১০।
পাচারের জন্যে নিয়ে যাওয়া গরু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে চলা ওয়াগন-আর গাড়িতে। সংঘর্ষের ফলে গাড়িটি এগিয়ে গিয়ে ধাক্কা মারে তার সামনের ট্রলারে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির চালক ও পিছনের সিটের আরোহী মহিলা আহত হন। ঘটনার প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে পৌছেও কোন পুলিশের দেখা পাইনি। স্থানীয় দোকানদারদের বক্তব্য যে গরুপাচারকারী ট্রাকের নিয়ন্ত্রনহীন ড্রাইভিং-এর ফলে এরকম অ্যাক্সিডেন্ট এক্সপ্রেসওয়েতে প্রায় নিয়মিত ঘটনা কিন্তু তারপরেও পুলিশ এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে না। ট্রাকের চালক ও সহকারী পলাতক।
No comments:
Post a Comment