Monday, 13 July 2015

হিন্দু সংহতি

‘হিন্দু সংহতি’র মাননীয় প্রেসিডেন্ট হিন্দু নয়নমনি শ্রী তপন কুমার ঘোষ মহাশয়ের মাথার মুকুটে আরও একটি মহার্ঘ পালক সংযোজিত হল। গত ১১ই জুলাই,২০১৫ পুনের সাভারকার স্মৃতি প্রতিষ্ঠান (Savarkar Memorial Trust) এবং পুনে নগর হিন্দু সভা কর্তৃক যৌথভাবে আয়োজিত বিপ্লবী বীরসাভারকারের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে, পুনের কেশরি ভাদা লোকমান্য সভাগৃহে বিকাল ৫টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত হিন্দুত্ববিষয়ক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে ভিড়ে ঠাসা সভাগৃহে সন্মানিত প্রধান অতিথি রূপে শ্রী ঘোষকে “হিন্দু সংগঠক সাভারকার সাহস পুরষ্কারে”(Courage Award) পুরস্কৃত করলেন অনুষ্ঠান কতৃপক্ষ। হিন্দু সংহতির একজন সমর্থক হিসেবে তাঁর এই বিরল কৃতিত্বে আমরা সকলেই আজ গর্বিত। পাশাপাশি তাঁকে এই অনন্য সম্মানে সম্মানিত করার কারনে, সমগ্র হিন্দু সমাজের পক্ষ থেকে আয়োজক সংস্থাদ্বয়কে জানাই অকুন্ঠ অভিনন্দন। ..... গুণীজনেদের ভিড়ে লোকমান্য সভাগৃহে অনুষ্ঠানটি'র ফিরে দেখা কিছু দুর্লভ মুহূর্ত.....

No comments:

Post a Comment