১৮৫৮ সালে 'ইন্ডিয়ান এডুকেশন অ্যক্ট' চালু করা হয় । এই বিলের খসড়া তৈরী করেন লর্ড মেকেলে । এর আগেই ভারতবর্ষের শিক্ষার উপর সমীক্ষা চালিয়ে ইংরেজ অধিকারী জি.ডব্লু লিটনার ও টমাস মুনরো ১৮২৩ সালে ৯৭% ও ১০০% শিক্ষার হার দেখেন দুটি ভিন্ন এলাকাতে । লর্ড মেকেলে এই তথ্যের সন্ধার পাওয়ার পর স্পষ্ট ভাবে ইংরেজদের আদেশ দেন- ভারতবর্ষ থেকে গুরুকুল কে নিশ্চিহ্ন করে ইংরেজী শিক্ষা চালু করতে । কারন গুরুকুল বন্ধ করতে পারলেই ভারতবর্ষকে সারজীবন গোলাম হিসাবে রাখা যাবে । ভারতবর্ষের ঐতিহ্য ও সংস্কৃতির কথা যেন কোন ভারতীয় জানতে না পারে । এরপরই তৎকালীন ব্রিটিশ সরকার গুরুকূলকে অবৈধ ঘোষনা করে গুরুদের জেল বন্দি করে গুরুকূলকে নিশ্চিহ্ন করতে মাঠে নামেন । ১৮৫০সাল পর্যন্ত ভারতবর্ষে মোট ৭লক্ষ ৩২হাজার গুরুকূল ছিল এবং ১৮টি বিষয়ে পড়াশুনা করানো হত, যা আজকের ভাষাতে "Higher Learning Institute" তকমা পেত । এরপরই ইংরেজী শিক্ষাকে বৈধ ঘোষনা করে "কলকাতা ইউনির্ভাসিটি" "বোম্বে ইউনির্ভাসিটি" তৈরী করে গুরুকুলকে দেশের মাটি থেকে উৎখাত করা হল । আজকের দিনে যদি আমাদের দেশে গুরুকূল থাকতে তাহলে নিশ্চয় আজ আমাদের কে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হত না ।
No comments:
Post a Comment