কবিতার নাম- "আমি মদন বলছি"
কেউ কি আছো বাঁচাবে মোরে,আমি মুক্ত হতে চাই । তোমরা কি জানো না আমি দেশী সুরা খাই ।। খাঁচাবন্দি আজকে আমি,কি আমার অপরাধ । নিঁখুত সোনায় মিশিয়ে দিয়েছে শুধু খাদ ।। আমি অসহায়,পাশে নেই কেউ,বাঁচাতে নিজের গদি । আমি মদন বলছি,শুনতে পাচ্ছো কি দিদি ।। আমার জন্য তুমি নবান্নে বসে,গঙ্গার হাওয়া খাও । মশার কামড় খাচ্ছি আমি,দিদি একবার দেখে যাও ।। ভাইপো নিয়ে ব্যাস্তু তুমি,মদনকেই গেলে ভুলে । মুখ্যমন্ত্রী করলাম তোমায় আজকে আমি জেলে ।। এবার আমি মুখ খুলব,করব না আর দেরী । আমি কি একা সারদার টাকায় করেছি বাড়ী গাড়ী ।। বাঁকা আঙ্গুল করব এবার, সোজা আঙ্গুলে উঠবে না ঘি । শুনছো দিদি আলিপুর থেকে- আমি মদন বলছি ।। written by-sabyasachi
No comments:
Post a Comment