১২৭ কোটি! জনবিস্ফোরণে চাপে দেশ
**********************************
আর বেশি দেরি নেই। চিনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভারত। বছর তিরিশের মধ্যেই হয়তো দ্বিতীয় স্থানে চলে যাবে চিন। স্বাস্থ্যমন্ত্রকের উদ্বেগ বাড়িয়ে ভারতের জনসংখ্যা ছাড়িয়ে গেল ১২৭ কোটি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আশঙ্কা, দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে ২০৫০-এর মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে যাবে ভারত।
শনিবার বিশ্ব জনসংখ্যা দিবসে ভারতের জনসংখ্যা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন বিকেল ৫টা পর্যন্ত ভারতের জনসংখ্যা দাঁড়ায় ১২৭ কোটি ৪২ লক্ষ ৩৯ হাজার ৭৬৯। বিশ্বের মোট জনসংখ্যার ১৭.২৫ শতাংশ মানুষের বসবাস ভারতে। রিপোর্টে বলা হয়েছে, ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার চিনের থেকেও দ্রুত হচ্ছে। চিনের বর্তমান জনসংখ্যা ১৩৯ কোটি।
ভারতের এই ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার যদি বজায় থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা হবে ১৬৩ কোটি।' ২০১১ সালের গণনায় ভারতের জনসংখ্যা ছিল ১২১ কোটি। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও জাপানের মোট জনসংখ্যার সমান। রিপোর্টে জানা গিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের জনসংখ্যা ব্রাজিলের প্রায় মোট জনসংখ্যার সমান।
''আমি গর্বিত,আমি হিন্দু" "দিব্যজ্ঞান নয় কান্ডজ্ঞান দরকার" This blog is about Hindu Religion.we are collecting posts from many pages of facebook.some time you think that we giving hate speeches but this is not true we just give information and news. https://m.facebook.com/WERHINDU https://m.facebook.com/nationslisthindu #NationalistHindu
Sunday, 12 July 2015
১২৭ কোটি! জনবিস্ফোরণে চাপে দেশ ********************************** আর বেশি দেরি নেই। চিনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভারত। বছর তিরিশের মধ্যেই হয়তো দ্বিতীয় স্থানে চলে যাবে চিন। স্বাস্থ্যমন্ত্রকের উদ্বেগ বাড়িয়ে ভারতের জনসংখ্যা ছাড়িয়ে গেল ১২৭ কোটি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আশঙ্কা, দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে ২০৫০-এর মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে যাবে ভারত। শনিবার বিশ্ব জনসংখ্যা দিবসে ভারতের জনসংখ্যা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন বিকেল ৫টা পর্যন্ত ভারতের জনসংখ্যা দাঁড়ায় ১২৭ কোটি ৪২ লক্ষ ৩৯ হাজার ৭৬৯। বিশ্বের মোট জনসংখ্যার ১৭.২৫ শতাংশ মানুষের বসবাস ভারতে। রিপোর্টে বলা হয়েছে, ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার চিনের থেকেও দ্রুত হচ্ছে। চিনের বর্তমান জনসংখ্যা ১৩৯ কোটি। ভারতের এই ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার যদি বজায় থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা হবে ১৬৩ কোটি।' ২০১১ সালের গণনায় ভারতের জনসংখ্যা ছিল ১২১ কোটি। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও জাপানের মোট জনসংখ্যার সমান। রিপোর্টে জানা গিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের জনসংখ্যা ব্রাজিলের প্রায় মোট জনসংখ্যার সমান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment