পাক সার জমিন সাদ বাদ
হুমায়ন আজাদ (পর্ব ২)
-------------------------------------------------------------
আয়াতুল্লা খোমেনির লেখা পড়ে আমার দিল সৎ পথে ফিরে আসে; আমি জোশ বোধ করি, গোলগোল দুনিয়ার দিকে তাকিয়ে আমার ঘেন্না লাগে-- আল্লাতালার দুনিয়ায় এতো কাফের, এতো নাছারা, এতো মালাউন ! অথচ আল্লাতালা চৌদ্দশ বছর আগে নির্দেশ দিয়েছেন জিহাদের। আয়াতুল্লা রুহুল্লা খোমেনি বলেছেন, জিহাদ সমস্ত মুছলমানদের জন্য ফরজ, শুধু ল্যাংড়া আতুর কানা খোড়া ছাড়া; জিহাদ করে সারা দুনিয়ায় ইছলাম প্রতিষ্ঠিত করতে হবে, যাতে সব দেশের সব মানুষ ইছলাম মেনে চলে।
কেনো ইছলাম সারা দুনিয়া জয় করতে চায়? তা বোঝার জন্য ইছলামের কিতাবগুলো পড়তে হবে, দিলে সেগুলোকে স্থির রাখতে হবে। জিহাদই ইছলামের মর্মবানী; যারা ইছলামের কিছুই জানে না, তারা বলে যে ইছলাম যুদ্ধের বিরুদ্ধে; তারা মুর্খ,তারা ভন্ড,তারা হারামখোর। আয়াতুল্লা খোমেনি বলেছেন, ইছলাম বলে সব কাফেরকে কতল করো, যেমন তারা তোমাদের কতল করতে চায়।
মুছলমানেরা কি বসে থাকবে? আর কাফেররা তাদের গিলে খাবে? ইহুদিরা তাদের গোস্ত খাবে? মালাউনরা তাদের মগজ খাবে? নাছারারা তাদের রক্ত খাবে? তা হতে পারে না। আয়াতুল্লা খোমেনি বলেছেন, ইছলাম বলে তাদের কতল করো, তাদের বুকে তলোয়ার ঢুকিয়ে দাও, তাদের ছিন্নভিন্ন করো।
মানুষকে তলোয়ার ছাড়া বশে আনা যায় না, তাই তলোয়ার দরকার; তলোয়ার হল বেহেশতের চাবি।
ক্রমশ.....
-------------------------------------------------------------
No comments:
Post a Comment