আসুন দেখি বিগত ৩৪+৪ বছরে আমরা কি পেলাম!
অবিশাস্ব হলেও সত্যি, বিগত ৩৮ বছরে আমাদের পাওনা শুধুই জল আর জল।
৩৪ বছর যারা শাষন করে গেলেন,
তারা এখন বলছেন "আমরা অনেক উন্নয়ন করেছি,"
কিন্তু কই সেই উন্নয়ন?
উন্নয়ন কি বাতাস এর মতন নাকি?
যে চোখে দেখা যায় না?
আর যে জিনিষ চোখে দেখা যায় না অথবা অনুভব করা যায়না, সেটা আপনারা করলেনই বা কি করে?
একটু বৃষ্টি হাটু জল হয় তাও খাস রাজধানী কলকাতাতে।
এটা তো আপনাদেরই লজ্জা,
কিন্তু তাও আপনাদের লজ্জা শরম বলতে কিছু নেই,
যদি থাকত তাহলে মিথ্যা উন্নয়নের ভাষন দিতেন না আর।
বাকি ৪ বছর টাও একটু দেখা যাক।
ইনি নাকি আবার কলকাতা কে লন্ডন বানাবেন,
আরে ম্যাডাম কলকাতা কে লন্ডন ফন্ডন না বানিয়ে,
মানুষের বাস যোগ্য করে তুলুন আগে।
আপনার খাতায় হয়ত লন্ডন বানানোর কাজ ৯৯% হয়ে গেছে,
কিন্তু আমাদের চোখে ১% ও হয়নি।
প্রাক্তন এবং বর্তমান মেয়রের এলাকার জল সরাতে পারেন নি উনি। আবার ইনিই নাকি উন্নয়ন করে উল্টে দিচ্ছেন।
আপনারা একটাইই কাজ পারেন সেটা হল "ভাওতা বাজি"
এসব উন্নয়ন আপনাদের দারা হবেনা।
যতদিন আছেন লুটে পুটে খেয়ে নেন।
কারন একবার গেলে আর ফিরতে পারবেন না।
No comments:
Post a Comment