অভিজিৎ, বাবু, অনন্ত কে হত্যা করার অধিকার কারো নাই । আস্তিকতা চর্চার অধিকার থাকলে নাস্তিকতা চর্চার অধিকার ও থাকতে হবে ।
-- শালা নাস্তিক তুই তোর নাস্তিকতা নিয়ে থাক , আমার ধর্ম নিয়া তোর এত চুলকায় কেন । আমার ধর্ম নিয়ে চুলকাইলে তোর ও এরকম পরিনতি হবে ।
যাকাত নিতে গিয়ে ২৭ জন পদদলিত হয়ে মারা গিয়েছে । যাকাত শুধু মুসলিম দের দেয়ার নিয়ম আছে । অন্য ধর্মে কি গরীব নাই ? ইসলাম কেমন করে তবে সবার জন্য বিধান হয়? এই মৃত্যুর জন্য কে দায়ী আল্লাহ নাকি যাকাত দাতা নাকি যাকাতের জন্য যারা গিয়েছে তারা?
-- অল্প বিদ্যে ভয়ঙ্করী । আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন। যা জানেন না তা নিয়ে কথা বলবেন না । আপনার এতো ইসলাম নিয়ে চুলকায় কেন?
পুণ্যস্নান করতে গিয়ে লোক মরলে তেত্রিশ কোটি দেব দেবী কই থাকে?
-- আপনার ধর্ম নিয়ে থাকেন , আমার ধর্ম নিয়ে আপনাকে ভাপনাকে ভাবতে হবে না । যা জানেন না তা নিয়ে কথা বলবেন না ।
তসলিমা নাসরিন এর বাল কাটার খবর রাখো , তাঁর যৌবনের খবর রাখো আর প্রচার রাখো , কিন্তু তার অন্য খবর রাখো না , তাঁর লেখার খবর রাখো না , তাঁর প্রাপ্য সম্মানের খবর রাখো না । যতসব বালছাল ।
-- ছিঃ ছিঃ ছিঃ আপনার মা বোন নাই । মেয়েদের মুখে এরকম গালি বেমানান । (মনে হলো যেন তনার এই সব খবর আমি নেই আর প্রচার করি ।)
সমকামীতার পক্ষে কথা বলে যুক্তি দিলাম ।
-- আপনি কি সমকামী? / এরা নাস্তিক আর মুক্তমনা হইছে অবাধ যৌনাচারের জন্য । নাউযুবিল্লাহ !
বেশ্যালয়ের বিপক্ষে বা পতিতার পক্ষে পোষ্ট দিলে।
-- বুঝেছি আপনার জন্ম বেশ্যালয়ে ?/ তোর জন্মের ঠিক নাই । / পতিতালয় না থাকলে ধর্ষণ বাড়বে ।
ধর্ষণের বিপক্ষে পোষ্ট দিলে ।
-- খাবার খোলা থাকলে মাছি পরবেই / আপনার এতো চুলকায় কেন? / যে হারে ধর্ষণ ধর্ষণ নিয়ে পোষ্ট দিচ্ছেন , আপনি মনে হয় মানসিক বিকারগ্রস্থ ।
বাহ! বাহ! বাহ !
জগতে সব খুন , সব অন্যায় আর অপকর্ম ধার্মিক রা করে যাবে । কিন্তু প্রতিবাদ করা যাবে না , কিছু বলা যাবে না । বললে আপনি মূর্খ , জ্ঞানহীন , নির্বোধ আর পাপী বনে যাবেন । আর মেয়ে হলে তো কথাই মাই সেরের উপর সোয়া সের । আপনি খারাপ , নষ্টা ও বেশ্যা হতে এক মিনিট ও দেরি হবে না ।
আচ্ছা কিছু প্রশ্নঃ চাপাতি দিয়ে খুন কারা করে? পুণ্যস্নান এ মারা কারা পরে ? যাকাত নিতে গিয়ে মারা কারা পরে? বেশ্যালয়ে কারা যায়? নারীকে বেশ্যা কারা বানায়? তনাকে অপদস্থ কারা করে? সমকামী কারা হয়? এত এত ধর্ষণ কারা করে ?
উত্তরঃ নাস্তিক।
এবার আমার আস্তিক বন্ধুরা খুব খুশি হবেন আশা করি, হা হা হা ।
No comments:
Post a Comment