Monday, 13 July 2015

Crpc 151(C)

অথঃ শ্রী Crpc 151(C) ধারাঃ নাবালিকা টুকটুকিকে বাবুসোনা গাজীর হাত থেকে উদ্ধারের দাবীতে ‘জন অধিকার মঞ্চে’র সমর্থকরা গত ১০ই জুলাই সন্ধ্যে ঠিক ৬টার সময় কলকাতার হাজরায় বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং পরে একসময় দেশ বিদেশের বিপুল চাপে পড়ে পশ্চিমবঙ্গের মুসলমান অনুরাগী পুলিশ তাদেরকে ব্যাক্তিগত জামিনে মুক্তি দিতে বাধ্য হলেও তাদের বিরুদ্ধে কিন্তু Crpc’র 151C ধারায় অভিযোগ দায়ের করতে ছাড়ে নি। আজ ১৩ই জুলাই আলিপুর কোর্টে যার শুনানী হতে চলেছে। আসুন এবার একটু জেনে নি, ... এই Crpc’র 151C ধারাটি আসলে কি? ... খায় না গায়ে দেয়...?? সেকসান 151 হল ক্রিমিনাল প্রসিডিওরের এমন একটি ধারা, যার বলে একজন কর্তব্যরত পুলিশ আধিকারিক যদি মনে করেন, যে এমন একটি অপরাধ সংঘটিত হতে চলেছে, যে সংশ্লিষ্ট ব্যাক্তি বা ব্যাক্তিবর্গকে গ্রেফতার না করলে পরবর্তিতে তা আইনশৃঙ্খলাজনিত চূড়ান্ত অব্যবস্থার সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে তিনি তার পদাধিকার বলে ম্যাজিস্ট্রেট বা কোন ওয়ারেন্ট ছাড়াই ২৪ ঘন্টার জন্য তাদের অবরুদ্ধ করতে পারেন, যার সময়সীমা শর্তসাপেক্ষে ২৪ ঘণ্টার পরবর্তী সময়েও বর্ধিত করা যেতে পারে। আর C ফর? আমাদের Calcutta….. আচ্ছা...? যে বিক্ষোভকালের স্থায়িত্ব কাল ১ মিনিটেরও কম, তার জন্য এই ধারা প্রয়োগের কথায় সম্ভবত ঘোড়াতেও হাঁসার কথা! - সে যাই হোক...।।সময়, অর্থ সবকিছুর অপচয় করে আদালতের সন্মানরক্ষার্থে, অফিস কাছারি, ঘর-সংসারের সব কাজ ফেলে নিতান্ত হয়রান হয়ে আমার বন্ধুরা আজ হাজির হবেন মহামান্য আদালতের কাঠগড়ায়। অর্পিতাও যাবেন তার একরত্তি শিশুটিকে বাড়িতে ফেলে রেখে...।। – প্রযত্নে একটি নাবালিকার মুক্তি চেয়ে জনতার দরবারে বিচার চাওয়ার অপরাধ...।। সেখানে তাদের কি করতে হবে? দুটি পথ .... তাদের জন্যে খোলা থাকবে। - এক হয় জামিনের বরাদ্দ অর্থদন্ড জমা রেখে নিজেদের অপরাধ(?) কবুল করে নাকখতে দিয়ে বাড়ির পথ দেখা...। নতুবা এই সীমাহীন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশাসনিক এই অভিযোগটির প্রতি চূড়ান্ত অনাস্থা এনে বিরোধিতা জানিয়ে এর বিরুদ্ধে আইনি লড়াই(Contest) লড়া। প্রথম ক্ষেত্রে বিবেক দংশন .... আর দ্বিতীয় ক্ষেত্রে আরও বেশ কয়েকবার আদালতে হাজিরা দিতে কালঘাম ছুটিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার গৌরব...।। সুধী,..... অত্যান্ত অহঙ্কারের সঙ্গে জানাচ্ছি, সেদিনের লালবাজারে হাতেখড়ি হওয়া আমার সতীর্থদের প্রায় সকলেই সহমত যে, তারা প্রয়োজনে জেলের ঘানি টানতেও রাজী।... কিন্তু বন্ডের টাকা জমা দিয়ে অন্যায় আবদারের কাছে নতি স্বীকার ... ?? - নৈব নৈব চঃ।। কিছুতেই মাথা নিচু করে আদালত চত্বর তারা ছাড়বেন না।...... This is Called “The Spirit”. ….. Hats off you Sir/Madam…… Raja Debnath

No comments:

Post a Comment