সঙ্ঘ মানুষের মত মানুষ তৈরী করে,সঙ্ঘের আদর্শে দীক্ষিত মানুষেরা সৎ ও সাহসী হয়,সঙ্ঘের মানুষের সংগঠন গড়তে জানে এর হাজারো প্রমান রয়েছে । একজন ক্ষুদ্র চা-ওয়ালাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে সক্ষম সঙ্ঘ । একজন ক্ষুদ্র সংয়সেবক হিসাবে পশ্চিমবঙ্গের সঙ্ঘ প্রধানকে একটা প্রশ্ন- আজ বহু বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে সঙ্ঘের শাখাতে ভারতমাতার পুজো করে সঙ্ঘের আদর্শে দীক্ষিত হয়েছে হাজার হাজার মানুষ তার মধ্যে একজনও কি রাজ্য বিজেপির সভাপতি হওয়ার যোগ্য নয়? যে একজন সেকুলার বামপন্থীকে রাজ্য সভাপতি করার সম্মতি দিলেন আপনারা । যদি এই সিদ্ধান্ত আপনাদের সঠিক বলে মনে হয় তাহলে আমাদের কে হিন্দুরাষ্ট্র গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন কেন? কেনই বা বলেছিলেন শাখা মানুষ তৈরীর কারখানা । তাহলে এতবছর ধরে রাজ্য চালানোর একজন মানুষ তৈরী করতে কি আপনারা ব্যার্থ হলেন? আপনাদের উওরের আশায় থাকলাম ।
No comments:
Post a Comment