পাক সার জমিন সাদ বাদ
[হুমায়ন আজাদ]
পর্ব ৪
আমরা পাক পবিত্র ইছলামি খুনে, আল্লার নামে খুনে, যার ফলে দেশ দখল করব আমরা , তাতে বিশ্বাস করি; আমরা জানি খুন ছাড়া মহাসত্য কখনই প্রতিষ্ঠিত হয় না। আমরা বিছমিল্লা বলে খুন করি,” হে আল্লা, রহমানের রাহিম, আপনার নামে খুন করিতেছি, আমাদিগকে বেহেশতে নাছিব করিবেন, আর যদি ভুল করি আমাদিগকে মাগ করিয়া দিবেন।” খুনে , ধর্মে ও একটি মহৎ কর্মে – যাকে নাছারা ‘দুর্নীতি’ বলে, তাতে আমরা দুনিয়ায় এখন এক নম্বর আসন অধিকার করে আছি। তবে আসল কথা হচ্ছে স্তানকে ফিরিয়ে আওনতে হবে শরিয়া প্রতিষ্ঠা করতে হবে।
দেশ মুরতাদ ও ইহুদিতে ভরে গেছে, দেশ নাপাক হয়ে গেছে , দেশকে আবার পাক করে তুলতে হবে; পাক পবিত্র ‘স্তান’ কে ফিরিয়ে আনতে হবে। স্তান নেই বলে আমাদের শান্তি নেই; আমরা সবসময় স্তানের স্বপ্ন দেখি; স্তান থেকে খেজুর, বাশমতি চাল এনে খাই,তাদের সাথে ক্রিকেট খেলি, আমাদের লকলকে যুবতীগুলো তাদের দাড়িছাড়া ,দাড়ীওলা খেলোয়াড়দের চুমো খাওয়ার, দেহ দেওয়ার জন্য পাগল হয়, তাদের সাথে হোটেলে গিয়ে চিৎ হয় , তাদের দুই-চারটী মেজর-লেফটনেন্ট জেনারেল মাসে মাসে ছফরে না এলে আমরা দিলে সুখ পাই না। এভাবে আমরা একটু পাকের পরশ পাই। নাপাক ওয়াতানে বাস করা শুয়োরের গোস্ত খাওয়ার থেকেও হারাম। নাউজুবিল্লা।
আমরা একা নই; আমাদের ভাইয়েরা আছে দুনিয়া জুড়ে, তারা তাদের কাজ করে চলেছে; কোথাও যদি কোন দালানের উপর এরোপ্লেন ঝাঁপিয়ে পড়ে, যদি কোনো গাড়ি হাসপাতালে হোটেলে ঢুকে সব চুরমার করে দেয়, যদি কোনো প্রমোদকেন্দ্রে ৩০০জন মরে, তখন বুঝি সেটা আমাদের ভাইয়ের কাজ। এটা জিহাদ। আমরা আমাদের কাজ করে চলেছি; দেশ একরকম দখলই করে ফেলেছি, পুরোপুরি করতে বাকি নেই। আমরা মেইন পার্টির সঙ্গেই আছি, মেইন পার্টিতে আমাদেরলোক ছে, মেইন পার্টিতে এখন আমাদেরই লোক বেশি; তারা কাজ করে যাচ্ছে; বেশি দিন নেই আমরা দেশটিকে আমাদের নিশানার নিচে, আমাদের পায়ের নিচে নিয়ে আসব। আমাদের জিহাদ চলছে। (ক্রমশ.....)
-----------------------------------------------------------
No comments:
Post a Comment