পাক সার জমিন সাদ বাদ
[হুমায়ুন আজাদ]
পর্ব ৫
পাক সার জমিন গানটা আমি ইস্কুলে গেয়েছি, এই লাইনটাই আমার মনে আছে, এর পরে কী আছে বা নেই, তা আমার মনে নেই; আমার সঙ্গে যারা নওজোয়ান জিহাদি তারা এই গানটা শোনেই নি। তারা এদিক ওদিক তাকায় ব্যাপারটা বুঝতে পারে না।
এক নওজোয়ান জিহাদি জানতে চায়, ‘হুজুর, ‘পাক সার জমিন সাদ বাদ’ কী, এইডা কি আল্লাপাকের বানী?
রহিমুদ্দিন রছুলপুরি একটু অবাক হন, জিহাদিরা আসল কথাটাই জানে না!
তিনি বলেন, ‘এইডা হইল দুনিয়ার সেরা সঙ্গীত, কোরান হাদিছের পরই এইডা, এইডা আমাগো পাকিস্তানের কওমিসঙ্গীত, এইডা আমরা ১৯৭১-এ হারাই ফেলেছি, এইডা আমাগো ফিরাই আইনতে হইব, আবার দ্যাশটারে পাকিস্তান বানাইতে হইব, হুকুমতে ইছলাম করতে হইব। তোমাগো লিগা আমি ১,০০০ পাক সার জমিনের ক্যাছেট লইয়া আইছি, আমাগো পাকিস্তানের মুরুব্বিরা দিছে, আরো দিব, তোমার সবাই ফজরে এশার পর অই ক্যাছেট বাজাইয়া শোনবা, দ্যাকবা তোমাগো মইদ্যে জোশ জাইগ্যা ওঠতেছে। ওই ক্যাছেট শোনলে ছওয়াব হইব।’
মাওলানা নিয়ামত আলি বললেন, ‘ এইর লিগা খুন করতে অইব, আমাগো পেয়ারা রছুলল্লাও (দঃ) খুন করতে কইছেন, উতরিবের ইহুদিদিগকে তিনি খুন না করলে ইছলাম টিকত না, উতরিবের মদিনাতুন্নবি হইত না, ইছলামের জইন্য এইখন আমাগো দ্যাশের ইহুদিদিগকে খুন করতে হইব।’
জিগাদি মোঃ পিয়ার আলি জিজ্ঞেস করল, ‘হুজুর, আমাগো দ্যাশে ত ইহুদি নাই, ইহুদি পাই , ইহুদি কই পামু, ইহুদি দেখতে কেমুন?’
রহিমুদ্দিন রছুলপুরি দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, ‘ নাউজুবিল্লা, আস্তাগফেরুল্লা,পোলাপানরা অখনও খাডি মুছলমান অয় নাই, এলেম শিখে নাই, দ্বীন শিখে নাই, ইহুদি চিনে নাই; ইছলামের এক নম্বর শ্ত্রু হইল অই ইহুদিরা, শুরু থিকাই তারা আমাগো শ্ত্রু।’
মাওলানা নিয়ামত আলি একটা পান মুখে দিতে দিতে, চিলমচিতে থো থো করে পিক ফেলতে ফেলতে বললেন, ‘ হজরত রছুলপুরি ছাহেব, আপনে অল্পেতেই বেচইন হইয়া যান, আপনের মতন হইলে আমাদের পেয়ারা রছুলুল্লাও (দঃ) ইছলাম কায়েম করতে পারতেন না; এইরা পোলাপান, এইগো বুঝাইত হইহব দ্যাশে ইহুদি কারা।’
আমরা একদল পোলাপান ইছলাম আর পাকিস্তান আর আপগানিস্তানের জন্য জান দিতে প্রস্তুত, আমি অবশয় পোলাপান পর্যায়ে পরি না। আমার অঞ্চলের হাফেজিয়া ফোরকানিয়া ও নান রকম মাদ্রছার- দারছই নিজামি কওমি মাদ্রাছা, সাধারন মাদ্রাছার তালেবানে আমার ‘জামাঈ জিহাদে ইছলাম পার্টি ’ পরিপূর্ন। তারা আমার সৈনিক, তারা জিহাদের জন্য প্রস্তুত।
No comments:
Post a Comment